নিউজ

বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ২০০০-র গন্ডি পার, পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা পেরোলো ২০০০। রাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ২০৬৩। সোমবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয় এই তথ্য। শুধুমাত্র গত ২৪ ঘণ্টাতেই নতুন করে আক্রান্ত হয়েছে ১২৪ জন। গত ২৪ ঘন্টায় করোনায় মারা গিয়েছেন আরও পাঁচজন। এই নিয়ে করোনায় মোট মৃত্যু হলো ১১৮ জনের। শরীরে করোনা থাকা অবস্থায় অন্য কারণে মারা গেছেন এমন ৭২টি কেস আছে। অর্থাৎ করোনা শরীরে থাকা অবস্থায় এখনো পর্যন্ত মারা গিয়েছেন ১৯০ জন। গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮২ জন। এখনো পর্যন্ত রাজ্যে মারণ ভাইরাস থেকে মোট সুস্থ হয়েছেন ৪৯৯ জন।

গত কয়েকদিন ধরেই প্রতিদিনই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১০০ এর নীচে নামেনি। আজও তার ব্যতিক্রম হলোনা। এই ২০৬৩ টি করোনা কেসের মধ্যে অ্যাকটিভ কেস অর্থাৎ শরীরে করোনা আছে এমন সংখ্যা ১৩৭৪ টি। শুধুমাত্র কলকাতাতেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০০০ এর বেশি। করোনায় কলকাতাতেই মারা গিয়েছেন ৭৭ জন, এবং শরীরে করোনা থাকা অবস্থায় অন্য রোগে মারা গিয়েছেন আরও ৫২ জন। সব মিলিয়ে কলকাতাতেই মৃত্যু হয়েছে ১২৯ জনের।

স্বাস্থ্য ভবনের তরফে আরও জানানো হয়েছে, এখনো পর্যন্ত রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪৭,৬১৫ টি। আজ ৪,২০১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যের মোট ১৮ টি ল্যাবে চলছে পরীক্ষা। সরকারি কোয়ারিন্টাইন সেন্টারে আছেন ৬,৬৮৯ জন, সেখানে হোম কোয়ারিন্টাইনে আছেন ২৩,২৯৬ জন। কলকাতা মেডিক্যাল কলেজকে করোনা হাসপাতালে পরিণত করার পর রাজ্যে করোনা হাসপাতাল বেড়ে হয়েছে ৬৮ টি। এই ৬৮ টি হাসপাতালে ৮,৫৭০ টি বেড আছে, ভেন্টিলেটর আছে ৩৯২ টি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026