লকডাউনের এক মাসেরও বেশি সময় পরে আগামীকাল থেকে দেশে ১৫টি রুটে পুনরায় চালু হচ্ছে ট্রেন চলাচল পরিষেবা। গতকাল রাতে ভারতীয় রেলের তরফে বিজ্ঞপ্তিতে জানান হয়, ১২ই মে থেকে ট্রেন চলাচল শুরু হবে। আজ বিকেলে টিকিট বুকিং শুরুর মাত্র ১৫ মিনিটের মধ্যে হাওড়া থেকে দিল্লিগামী এসি ট্রেনের টিকিট শেষ হয়ে যায়। দিল্লি থেকে হাওড়াগামী ট্রেনের টিকিটও শেষ হয় একই গতিতে। ভারতীয় রেল বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, যাত্রীরা আইআরসিটিসির সাইটে টিকিট বুক করতে পারবে সোমবার বিকেল ৪টে থেকে। তবে প্রযুক্তিগত কারনের জন্য টিকিট বুকিং শুরু হয় সন্ধ্যা ৬টা থেকে।
মাত্র পাঁচ মিনিটে শেষ হতে থাকে হাওড়া থেকে দিল্লিগামী ট্রেনের প্রথম শ্রেণীর টিকিট। মোট ১০৭২ টি সিটের টিকিট মাত্র ১৫ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। একইভাবে দিল্লি থেকে হাওড়াগামী ট্রেনের টিকিটও শেষ হয় হু হু করে। রেলের তরফ থেকে জানান হয়েছে, এই টিকিট গুলির মূল্য রাজধানী টিকিটের সমান। আগামী বুধবার হাওড়া থেকে যে দ্বিতীয় ট্রেনটি ছাড়া হবে তার টিকিটও দ্রুত শেষ হচ্ছে।
আগামীকাল বিকেল ৫.০৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে দিল্লিগামী এসি ট্রেনটি। পরদিন সকাল ১০টা হাওড়া থেকে ট্রেনটি দিল্লিতে পৌঁছবে। প্রতিদিনই হাওড়া থেকে একইসময় ছাড়বে ট্রেন। অপরদিকে ১৩ই মে বুধবার বিকেল ৪.৫৫ মিনিটে দিল্লি থেকে ছাড়বে হাওড়াগামী ট্রেন। ট্রেনটিতে এস থ্রি টায়ার, টু টায়ার এবং এসি ফার্স্ট ক্লাস কামরা থাকবে। দিল্লি থেকে হাওড়ায় এসে ট্রেনটি পৌঁছবে পরদিন সকাল ৯.৫৫ মিনিটে।
তবে এই টিকিট কাটা যাচ্ছে ব্যক্তিগত প্রোফাইল থেকেই। আর এই টিকিট বুক করা যাবে ট্রেন যাত্রা শুরুর সাত দিন আগে। এত তাড়াতাড়ি টিকিট শেষ হওয়ার ফলে একটি বিষয় পরিস্কার, মানুষ এক শহর থেকে আরেক শহরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ছিলেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…