নিউজ

করোনা ভ্যাক্সিন : সুখবর দিল মার্কিন যুক্তরাষ্ট্র, মিলেছে ইতিবাচক ফল

করোনার প্রকোপে কাঁপছে গোটা বিশ্ব। দিনের পর দিন বেড়েই চলেছে মৃতের পাহাড়। বিশ্বের প্রভাবশালী দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র দিশেহারা। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ট্রাম্পের দেশ। তবে এরই মাঝে আশার বানী শুনিয়েছে তারা। গোটা বিশ্ব যখন হন্যে হয়ে খুঁজে চলেছে করোনা প্রতিরোধের ওষুধ। তখন নিজেদের দেশে তৈরি রেমডেসিভারকে স্বীকৃতি দিল মার্কিন প্রশাসন।

ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে তড়িৎ গতিতে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। অতি দ্রুততার সঙ্গে বাড়ছে কোভিড ১৯ আক্রান্ত রোগীর সংখ্যা। এই পরিস্থিতিতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রতিষেধক ওষুধ প্রয়োগ করতে শুরু করেছে আমেরিকা। জরুরি ভিত্তিতে এই ওষুধ প্রয়োগ শুরু করেছে তারা। করোনা প্রতিরোধে কার্যকর রেমডেসিভার ওষুধ প্রয়োগে প্রয়োজনীয় অনুমতি দিল এফডিএ। শুধু তাই নয়, এই ওষুধ প্রয়োগকে স্বীকৃতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

মার্কিন প্রশাসন সূত্রে জানা গেছে, ইতিমধ্যে প্রায় ১ হাজার জনের বেশি মানুষের শরীরে প্রয়োগ করা হয়েছে রেমডেসিভার ওষুধ। এই ওষুধ প্রয়োগের ইতিবাচক ফল মিলতে শুরু করেছে বলে জানান মার্কিন স্বাস্থ্য আধিকারিকরা। ইতিমধ্যে ৩১ শতাংশ মানুষ এই ওষুধ প্রয়োগের ফলে সেরে উঠছেন বলে জানা গেছে। আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) দাবি করেছে যে, ‘রেমডেসিভার ওষুধ প্রয়োগ করে নিয়ন্ত্রণ করা গেছে করোনা ভাইরাসের সংক্রমণ।’ মার্কিন যুক্তরাষ্ট্রের এই দাবির সপক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026