নিউজ

জমিতেই পড়ে নষ্ট হচ্ছে হাজার হাজার লঙ্কা, লকডাউনে মাথায় হাত লঙ্কা চাষীদের

স্টাফ রিপোর্টার: লক ডাউনের জেরে যান চলাচল পরিষেবা বন্ধ। আর তার ফলে প্রবল ক্ষতির মুখে লঙ্কা ব্যবসায়ীরা। ভারত-নেপাল সীমান্তে অবস্থিত একটি গ্রাম নকশাল বাড়ি। সেই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে চাষ হয় এক বিশেষ প্রজাতির লাল লঙ্কার। এই লঙ্কা বিক্রি করেই চলে গ্রামের মানুষের রুটিরুজি। গ্রামের মানুষেরা এক লুপ্তপ্রায় জাতির অন্তর্গত, যার নাম ধীমাল। এই ধীমাল জাতির লোকেরা লঙ্কার চাষ করে বেশ সুখেই দৈনন্দিন জীবন অতিবাহিত করতো।

কিন্তু বাঁধ সাধলো করোনা ভাইরাস। লক ডাউনের জেরে বন্ধ যান চলাচল। তাই তাঁদের চাষ করা এই বিশেষ প্রজাতির লাল লঙ্কা আর রপ্তানি করা হচ্ছে না বিভিন্ন রাজ্যে। এই বিশেষ প্রজাতির লঙ্কা দিয়ে আচার তৈরি হয়, যার জনপ্রিয়তা সারা নেপাল জুড়ে। কিন্তু লক ডাউনের ফলে ইন্দো-নেপাল সীমান্ত বন্ধ। তাই নেপালে পৌঁছচ্ছে না এই লঙ্কা। জমিতেই পচে যাচ্ছে হাজার হাজার টাকার লঙ্কা।

সিকিমেও এই লঙ্কার চাহিদা রয়েছে। তবে সিকিমের সরকার আগামী অক্টোবর পর্যন্ত সিকিমে ভিনরাজ্যের মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এদিকে দেশের মধ্যে সিকিম প্রথম করোনামুক্ত রাজ্য হিসেবে ঘোষিত হয়। তাই সে রাজ্যেও এই লঙ্কা পাঠানো স্থগিত রয়েছে। এরফলে ওই গ্রামের মানুষের মাথায় হাত পড়েছে। কবে উঠবে লক ডাউন আর কবেই বা পরিস্থিতি স্বাভাবিক হবে কেউ জানে না। আপাতত রেশনের দেওয়া খাবারেই তাদের দু’বেলা কোনোমতে চলছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026