অফবিট

গাছের ভিতর মরনফাঁদ, সুন্দর গন্ধে শিকার ধরে এই ভয়ংকর মাংসখেকো গাছ, দেখুন

শ্রেয়া চ্যাটার্জি – গাছগুলিকে দেখতে বেশ সুন্দর দেখলেই আপনার মন ভালো হয়ে যাবে কিন্তু এই গাছের ভিতর যে ফাঁদ পাতা আছে তা দেখে কে বুঝবে। এই গাছগুলির খুব সুন্দর গন্ধ আছে, আর এই গন্ধের টানে পতঙ্গ শ্রেণীর প্রাণী এর কাছাকাছি ঘোরাঘুরি করে। আর এই গাছের ভিতরে রয়েছে এক ভয়ঙ্কর জলের ভান্ডার। জলের ভান্ডার টি অনেকটা আমাদের পাকস্থলীর মত, যেখানে পতঙ্গটি পড়ে যাওয়ার পরে তার শরীর থেকে শুষে নেওয়া হয় সমস্ত রস। জলের ভান্ডারটির মধ্যে পতঙ্গটি পড়া মাত্র পতঙ্গের শরীর এক নিমেষে ১০০ টি টুকরো হয়ে যায়।

এই গাছের ফুল গুলি কিছুনা হলেও এক মিটার এর কাছাকাছি লম্বা হয় এবং ফাঁদটি প্রায় ৪০ সেন্টিমিটার এর কাছাকাছি লম্বা। এই ফাঁদ গুলি দু লিটার এর উপর পতঙ্গের রস ধারণ করতে পারে। এই ফুলের ধার গুলি বেশ পিচ্ছিল হয়, পতঙ্গ ফুলে আসার সাথে সাথে পিছলে নিচের জলের মধ্যে পড়ে যায়। জলের মধ্যে পড়ার সাথে সাথে পতঙ্গটি আটকে যায় ভেতরে।

মূলত বেঁচে থাকার কারণে উদ্ভিদগুলো মাংসাশী উদ্ভিদে পরিণত হয়। গাছের বেঁচে থাকার জন্য প্রয়োজন সূর্যের আলো, কার্বন ডাই অক্সাইড এবং জল আর নাইট্রোজেনও ভীষণভাবে দরকার। যে সমস্ত গাছ মাটি থেকে নাইট্রোজেন সংগ্রহ করতে পারে না তারা এই ধরনের প্রাণী থেকে নাইট্রোজেন সংগ্রহ করে। কারণ এই ধরনের গাছ সাধারণত স্যাঁতস্যাঁতে ভূমিতে জন্মায়। স্যাঁতস্যাঁতে জমিতে নাইট্রোজেনের পরিমাণ কম থাকে। পৃথিবীতে প্রায় ৪৫০ প্রজাতির মাংসাশী উদ্ভিদ রয়েছে।

এদের মধ্যে অন্যতম হলো ভেনাস ফ্লাইট্র্যাপ, সূর্যশিশির, ওয়াটার হুইল প্রভৃতি। ভারতের মালয়েশিয়া, মাদাগাস্কার, শ্রীলঙ্কাতে এক ধরনের কলসি উদ্ভিদ দেখা যায়। যাদের দেখতে অনেকটা কলসির মত। আর এই কলসির মতন অংশেই ফাঁদপাতা থাকে। ছোট ছোট কলসি জাতীয় গাছ গোবরে পোকা, পিঁপড়ে ইত্যাদি শিকার করে এবং বড় আকারের কলসি উদ্ভিদ গুলি ব্যাঙ, ইঁদুর শিকার করে। এই কলসির মধ্যে বৃষ্টির জল জমা থাকে। আর মুখে মধুর মতন এক ধরনের জিনিস থাকে, যার লোভে পোকামাকড় এইখানে এসে বসে। মধুর টানে পোকামাকড় গুলি আরো ভেতরে ঢুকতে চায়। আর ভিতরেই রয়েছে সেই জলের ভান্ডার। কলসির দেওয়ালটি পিচ্ছিল হওয়ার কারণে, পড়ে যায় সেইখানে। আস্তে আস্তে প্রথম পতঙ্গ থেকে দেহ রস শোষণ করতে থাকে উদ্ভিদ।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: offbeat

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026