করোনা ভাইরাসে মৃত্যু মিছিল কিছুতেই থামছে না। মারণ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। একদিনে সবচেয়ে বেশি মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটলো এদিন করোনা ভাইরাসের আঁতুরঘর চীনের উহান প্রদেশে। জানা গেছে, সোমবার চীনের উহানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ১০৩ জন মারা গেছে। এর আগে রবিবার ৯১ জনের মৃত্যু হয়েছিল একদিনে। এদিন সে রেকর্ডও ছাড়িয়ে গেলো মৃত্যু মিছিলে।
সোমবার চীনে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২০৯৭ জন। এই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা শুধুমাত্র চীনেই ৪২,০০০ এর বেশি। চীন ছাড়াও বাইরের ২৪ টি দেশে পাওয়া গেছে এই ভাইরাসে আক্রান্ত মানুষ। বাইরের দেশে ৩১৯ জনের শরীরে পাওয়া গেছে করোনা ভাইরাস, যার মধ্যে একজনের মৃত্যুও হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কতা জারি করেছে সমগ্র পৃথিবী জুড়ে। WHO এর তরফে জানানো হয়েছে, এই ভাইরাসকে কোনো ভাবেই হাতের বাইরে দেওয়া যাবেনা।
এদিকে করোনা ভাইরাসের আতঙ্কে চীনের সাথে বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে একাধিক বিমান সংস্থা। ব্রিটিশ এয়ারওয়েজ মার্চের শেষ পর্যন্ত চীনের সাথে সমস্ত রকমের বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে জাপানের বন্দরে দাঁড়িয়ে থাকা জাহাজে আরও ৬৫ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে। তাদের জাহাজ থেকে হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন কবে এই মারণ ভাইরাস থেকে মুক্তি পাওয়া সেটাই দেখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…