মাউন্ট মাঙ্গানুইয়ে একদিনের সিরিজের তৃতীয় ও অন্তিম ম্যাচে সম্মান রক্ষার লড়াইয়ে মুখোমুখি ভারত। চোট সারিয়ে দলে ফিরেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উলিয়ামসন এবং টসেও জিতেছেন তিনি। ভারতকে প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড দল। ভারতীয় দলে একটি এবং নিউজিল্যান্ড দলে দুটি করে পরিবর্তন হয়েছে। কেদার যাদব এর পরিবর্তে দলে এসেছেন মনীশ পান্ডে।
এদিনও ভারতীয় দলের শুরুটা একদম ভালো হয়নি। ৬২ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। এরপর শ্রেয়স আইয়ারের সাথে জুটি বেঁধে কে এল রাহুল ভারতীয় দলের ক্ষত মেরামত করতে শুরু করেন। আইয়ার ৬২ রান করে সাজঘরে ফেরত গেল অনবদ্য একটি শতরান করেন রাহুল।
আরও পড়ুন : টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিশতরান করতে পারেন ভারতীয় এই ক্রিকেটার, জানালেন যুবরাজ
৯ টি চার ও ২ ছয়ের সাহায্যে ১১৩ বলে ১২২ রান করে সাজঘরে ফেরেন তিনি। এছাড়া মনীশ পান্ডে ৪২ এবং পৃথ্বী শ ৪০ রান করেছেন। শেষ পর্যন্ত ভারত ৭ উইকেটের বিনিময়ে ২৯৬ রান তুলতে সক্ষম হয়। নিউজিল্যান্ডের হামিশ বেনেট সর্বোচ্চ চারটি এবং জেমিসন ও নিশাম একটি করে উইকেট দখল করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…