নিউজ

শীতের দাপট রাজ্যের এই সব জেলাতে, বড়সড় খবর দিল হাওয়া অফিস

শীত যে খুব শীঘ্রই বিদায় নেবে তা আন্দাজ করা গেলেও গত ২৪ ঘন্টায় শীত ভালোই টের পেয়েছে রাজ্যবাসী। সোমবার কলকাতায় তাপমাত্রাটি ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি কম। গত ২৪ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীত তার তীব্রতা বজায় রেখেছে। তবে শীত তীব্রতর ভাবে দাপট অব্যাহত রেখেছে উওরবঙ্গে।

কনকনে শীতে নাজেহাল উত্তরবঙ্গের মানুষ। মঙ্গলবার শিলিগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যেখানে দার্জিলিংয়ে এদিন তাপমাত্রা ছিল সাড়ে ৪ ডিগ্রি। জলপাইগুড়ি তে ৮.৭ ডিগ্রি আর কোচবিহারে ছিল ৯.১ ডিগ্রি সেলসিয়াস। তবে পশ্চিমাঞ্চলের জেলাতে শীতের তীব্রতা আরও গুরুতর।এদিন দক্ষিণবঙ্গের শীতলতম স্থান খড়গপুর,যা বজায় ছিল সোমবারেও। খড়্গপুরের তাপমাত্রা ছিল ৯.২ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে এ দিন তাপমাত্রা ছিল সাড়ে ৯ ডিগ্রি এবং পানাগড়ে ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ৯.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল ব্যারাকপুরে।

আরও পড়ুন : বেকারত্ব কমেছে ৪০ শতাংশ, কেন্দ্রকে তোপ দেগে ঘোষণা রাজ্যের

শীতের দাপট অব্যাহত থাকবে আগামী দু- তিনদিন। তবে কয়েকদিন আগে হালকা বৃষ্টিতে বেশ কিছু স্থানে আকাশ মেঘলা ছিল, সেই মেঘ সরে গিয়ে আকাশ একেবারে পরিষ্কার হয়ে গিয়ে উত্তুরে বাতাস ঢুকে পড়ে যার জেরে বিদায়ের পূর্বে বেড়েছে শীতের প্রকোপ। তবে আবহাওয়া দফদর আগেই জানিয়েছিল শীত বিদায়বেলায় কাঁপুনি দিয়ে যাবে রাজ্যবাসীকে। তবে সপ্তাহ শেষে বাড়বে তাপমাত্রা, একেবারে বিদায় নেবে শীত এমনটাই মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026