কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী আজ দেশে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। বুধবার বিকেল ৫ টা থেকে বৃহস্পতিবার বিকেল ৫ টা পর্যন্ত দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮২৬ জন। মঙ্গলবার থেকে বুধবার বিকেল পর্যন্ত সেই সংখ্যা বেড়েছিল ১,১১৮ জন। শুধু আক্রান্তই নয়, গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যাও আগের দিনের থেকে কমেছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৮ জনের। আগের দিন মৃতের সংখ্যা ছিল ৩৯ জন।
আজ বিকেল ৫ টা পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৭৫৯ জন। মোট মৃত্যু হয়েছে ৪২০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৫১৫ জন। তবে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যার ভিত্তিতে মহারাষ্ট্র এখনও শীর্ষেই আছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯১৯ জন, মৃত্যু হয়েছে সবথেকে বেশি। ১৮৭ জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে।
এরপরেই রয়েছে দিল্লি(১৫৭৮), তামিলনাড়ু(১২৪২), মধ্যপ্রদেশ(১১২০), রাজস্থান(১০২৩), গুজরাট(৮৭১), উত্তরপ্রদেশ(৭৭৩), অন্ধ্রপ্রদেশ(৫৩৪) এই রাজ্যগুলিতে আক্রান্তের সংখ্যা ক্রমশ ঊর্ধ্বমুখী। অন্যদিকে দেশের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে জম্মু-কাশ্মীরে আক্রান্তের সংখ্যা বেশি। সেখানে মোট আক্রান্ত হয়েছেন ৩০০ জন ও মৃত্যু হয়েছে ৪ জনের। আর লাদাখ, চন্ডীগড় ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এখনও করোনাতে মৃত্যু হয়নি বলে জানা গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…