রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আজ নবান্নে জরুরি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে প্রথমে রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে বক্তব্য পেশ করা হয়। সেখানে বলা হয়েছে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৪৪ ও মৃত্যু হয়েছে মোট ১০ জনের।
এই বৈঠকে মুখ্যমন্ত্রী মিষ্টির দোকানদারদের সুবিধার্থে দোকানগুলি খোলার সময়সীমা বাড়িয়ে দেন। আগে বলা হয়েছিল দুয়ার ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দোকান খোলা থাকবে, এখন থেকে সেই সময় বাড়িয়ে সকাল ৮ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, মিষ্টির দোকানদাররা দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দোকান খুললে সেরকম লাভ হচ্ছে না বলে মুখ্যমন্ত্রীর কাছে আক্ষেপ করেছিলেন। তাই হয়তো এই সময়ের পরিবর্তন।
অন্যান্য দোকান খোলার সময় সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত। আর রেশন দোকান খোলা থাকবে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। তবে আজ বৈঠকে খাদ্যবণ্টন নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি প্রকাশ না করলেও খাদ্য দপ্তরে যে নিয়োগ করা হচ্ছে নতুন সচিব এমনটাই ঘোষণা করেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…