বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা। কিন্তু সেই আমেরিকাই করোনার কাছে মুখ থুবড়ে পড়েছে। সেখানে মৃত্যুমিছিলের ধারা থামছেই না। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৯৯৭ জনের। আমেরিকাতে এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪০ হাজার ৬৮৩ জনের। এখানে আক্রান্তের সংখ্যা বিশ্বের অন্যান্য দেশের থেকে সর্বাধিক। মোট আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৫৯ হাজার ৭৮৬ জন।
ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমেরিকাতে প্রথম করোনা আক্রান্তের খবর পাওয়া গেছিল। সেখান থেকে আঃ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪০ হাজার পেরিয়েছে। প্রথম ১০ হাজার আক্রান্ত হয়েছে এপ্রিলের শুরুর দিকে। তারপরের ১০ হাজারে সময় লাগে মাত্র ৬ দিন। আর ৪০ হাজার অতিক্রম করতে সময় লাগে ৪ দিন। তবে আমেরিকাতে সুস্থ হয়ে উঠেছেন ৭০ হাজার ৯৮০ জন।
মৃতের সংখ্যার নিরিখে আমেরিকার পরেই রয়েছে ইতালির স্থান। সেখানে মোট মৃতের সংখ্যা ২৩ হাজার ৬৬০ জন। আর আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭৮ হাজার ৯৭২ জন। আর স্পেনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ২১০ জন। মৃত্যু হয়েছে ২০ হাজার ৮৫২ জনের। বিশ্বে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৪ লক্ষ ১৭ হাজার ৯৩৬ জন। সারা বিশ্বে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৬ হাজার ৬৬ জনের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…