লক ডাউনের ফলে বন্ধ সমস্ত রকম অফিস কাচারি। আর তারফলে ব্যবসায় ক্ষতি হচ্ছে বহু কোম্পানির। সুতরাং কোম্পানিগুলি বেশিরভাগ যে কর্মী ছাঁটাই করতে পারে তেমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। এত পরিমাণ কর্মীর বেতন আর অপরদিকে লক ডাউনের ফলে কোম্পানির অর্থনৈতিক ধস্, এই দুটিকে একসঙ্গে দেখেই বিশেষজ্ঞমহল বলছে করোনার জেরে লক ডাউনের ফলে প্রায় ১৩ কোটি মানুষের চাকরি যেতে পারে।
তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়োগকর্তাদের কাছে আবেদন করেছেন চাকরি থেকে ছাঁটাই না করতে। পিএফের জন্য গত ২৬শে মার্চ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন। পিএফের সংখ্যা ৬ কোটি। আর এই পিএফে যদি আগামী তিনমাস কেন্দ্র টাকা দেয় তবে সরকারের খরচ হবে ৪৮০০ কোটি টাকা।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যেসমস্ত সংস্থায় কর্মীর সংখ্যা ১০০ এরও কম ও ৯০ শতাংশ কর্মীর বেতন ১৫,০০০ টাকার নীচে সেই ক্ষেত্রে সরকার নিয়োগকর্তা ও কর্মীর টাকা দেবে সরকার। যদিও আগে যেকটি সংস্থাকে সাহায্য করবে বলে জানিয়েছিল কেন্দ্র, কিন্তু বাস্তবে আরও বেশি সংস্থাকে সাহায্য করবে বলে জানা গিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…