নিউজ

করোনা নিয়ে বাড়ছে আশঙ্কা, দেশে আক্রান্তের সংখ্যা দ্বিগুন মাত্র সাত দিনেই

ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে পেশ করা হয়েছে একটি রিপোর্ট। সেখানে দেখা যাচ্ছে দেশে করোনা আক্রান্ত দ্বিগুণ হয়েছে ৭.৫ দিনে, অথচ কেরালায় এই দিনের সংখ্যা ৭২.২। অর্থাৎ, করোনা মোকাবিলায় এগিয়ে রয়েছে এই রাজ্য।

যদিও গোটা দেশের মধ্যে কেরালাতেই প্রথম ধরা পড়েছিল করোনা সংক্রমণ কিন্তু সেই পরিস্থিতির দ্রুত সামাল দিয়েছে কেরল সরকার। গণহারে পরীক্ষার সাথে সাথে ২৮ দিনের কোয়ারেনটাইনে রাখা হয়েছে সম্ভাব্য আক্রান্তদের। এছাড়া নিপা সংক্রমণের জেরে আগে থেকেই প্রস্তুত ছিলো তারা। লকডাউন, আইসোলেশন ওয়ার্ড সাথে সামাজিক দূরত্ব সব কিছুই জানা ছিলো তাদের। তবে পরিস্থিতির উন্নতি ঘটলেও এখনই লকডাউন আলগা করতে বারণ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

অন্যদিকে ১৯শে এপ্রিল পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, ওড়িশায় ৩৯.৮ দিনে, দিল্লীতে ৮.৫ দিনে, কর্নাটকে ৯.২ দিনে, তেলাঙ্গানায় ৯.৪ দিনে, পাঞ্জাবে ১৩.১ দিনে, তামিলনাড়ুতে ১৪ দিনে বিহারে ১৬.৪ দিনে এছাড়াও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, হরিয়ানা, চণ্ডীগড়, অসম, উত্তরাখণ্ড এবং লাদাখে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে ২০ দিনের বেশি সময় লেগেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026