ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

লকডাউনের মাঝে সুখবর, সোনার দামে ভারী পতন, জেনে নিন আজকের সোনার দাম

দেশজুড়ে জারি লকডাউন। আর এই লকডাউনের মাঝেই দাম কমলো সোনার। সোনার দাম এক ধাক্কায় কমলো প্রায় ১,৮০০ টাকার বেশি। ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে হয়েছে ৪৫,৫০০ টাকা। আগে যে দাম ছিল প্রতি ১০ গ্রামে রেকর্ড ৪৭,৩২৭ টাকা। ২৪ ক্যারেট সোনার দামের পাশাপাশি দাম কমেছে ২২ ক্যারেট সোনারও। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে আজ হয়েছে ৪০,৯৩০ টাকা। ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১,২০০ টাকার বেশি।

সোনার দাম কমলেও দাম বেড়েছে রুপোর। রুপোর দাম প্রতি কেজিতে বেড়েছে ০.৩%। আজ রুপোর দাম প্রতি কেজিতে ৪২,৪৯০ টাকা। বাজার বিশেষজ্ঞরা বলছেন, এই বছরের শেষে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫০-৫৫ হাজার টাকায় পৌঁছাবে। সোনার দাম যেভাবে বাড়া-কমা হচ্ছে তাতে সেই আশঙ্কায় সত্যি হতে পারে।

করোনা ভাইরাসের ফলে মুখ থুবড়ে পড়েছে বিশ্বের অর্থনীতি। একই অবস্থা ভারতেও। আর এই পরিস্থিতিতে সকলে সোনার উপরেই ইনভেস্ট করতে চাইছে, ফলে সোনার দাম আরও বাড়ছে। মাঝে মাঝে দাম কমলেও দাম বাড়ার প্রবণতাই বেশি থাকবে বলে জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা। লকডাউনের ফলে বন্ধ বাজার, ফলে স্বর্ন ব্যাবসায়ীদের বেশিরভাগই পড়েছেন প্রবল সমস্যায়। তার উপর সোনা রুপোর দাম এমন বাড়া-কমা চলতে থাকলে তাদের অবস্থা যে আরও খারাপ হবে সেকথা বলাই বাহুল্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026