করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আগত কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রতি ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন তাদের এই রাজ্যে আসা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ট্যুইটও করেন তিনি। ওই ট্যুইটে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান কীসের ভিত্তিতে রাজ্যে এই প্রতিনিধি দল।
তবে এরই মাঝে করোনা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে পাঠানো প্রতিনিধি দল পৌঁছে গেছে রাজ্যে। জানা গেছে কেন্দ্রের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় এই রাজ্যের ৭ জেলার লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখার জন্য ২টি কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হয়েছে। সচিব পর্যায়ের আধিকারিকদের নিয়ে তৈরি করা প্রতিটি দলে ৫ জন করে আধিকারিক রয়েছেন।
দুটি দলের মধ্যে প্রথম কেন্দ্রীয় প্রতিনিধি দলটি ঘুরে দেখবে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলা। অন্যদিকে দ্বিতীয় দলটি যাবে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় পরিদর্শন করবে। আপাতত ৭টি জেলার সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশ দেবেন তারা।
উল্লেখযোগ্য, কেন্দ্রের তরফ থেকে যে ১৭০ টি হটস্পট জেলা প্রকাশ করা হয়েছে তার মধ্যে রয়েছে এ রাজ্যের কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর। এছাড়া করোনামুক্ত জেলাগুলির মধ্যে রয়েছে কালিম্পং ও জলপাইগুড়ি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…