কৌশিক পোল্ল্যে: শুধু টিভির পর্দায় নয়, বাস্তবেও তিনি দিদি নং ১, সেকথা প্রমানিত হল আবারো। লকডাউনে গরিব ও দুঃস্থ মানুষদের সহায়তায় এগিয়ে এলেন টলিপাড়ার কিংবদন্তী অভিনেত্রী এবং বর্তমানে বাংলার জনপ্রিয় টিভি শো ‘দিদি নং ১’ এর সঞ্চালিকা।
নিজের এলাকায় আশেপাশের অসহায় মানুষদের সেবায় রাস্তায় নেমে সকলের হাতে তুলে দিলেন মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সহ বিভিন্ন খাদ্যসামগ্রী। নিজেই এলাকার বিভিন্ন স্থানে স্যানিটাইজেশনের কাজে হাত লাগান তিনি। এই সময়ে গরিবদের পাশে শক্তহাতে দাঁড়ালেন দিদি।
রচনা জানান, লকডাউনে সমস্যায় পড়া মানুষদের যথাসাধ্য সাহায্য করতেই তার ও তার টিমের মানুষদের এই উদ্যোগ। সকলে সামাজিক দূরত্ব মেনেই দানসামগ্রী গ্রহন করছেন। অভিনেত্রী নিজে রাস্তায় নামেন পুরো নিরাপত্তার সঙ্গে, হাতে গ্লাভস ও মুখে মাস্ক সমেত।
তার সঙ্গে এই উদ্যোগে সামিল হন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। তিনি জানান, এসময় সাধারন ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো একটি সামাজিক কর্তব্য। এলাকার দুর্দিনে তাই কাঁধে কাঁধ মেলালেন দুই মহারথী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…