করোনা ভাইরাসের আক্রমণে দিশেহারা গোটা বিশ্ব। করোনা ভাইরাসের সংক্রমণ জনিত কোভিড ১৯-এর কারণে বিশ্ব জুড়ে বাড়ছে মৃত্যু মিছিল। এর থেকে পরিত্রাণের উপায় খুঁজছে সবাই। বিভিন্ন দেশের বিজ্ঞানীরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন ওষুধ ও টিকা আবিষ্কার করে মানবদেহে প্রয়োগ করেছে অনেক দেশ। এর মধ্যে বেশ কিছু ওষুধ ব্যবহার করা হচ্ছে করোনা থেকে পরিত্রাণের জন্য। ভারতে তৈরি ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করা হচ্ছে করোনা সারাতে। এর মধ্যে এক মার্কিন চিকিৎসকের দাবি আলোড়ন ফেলেছে বিশ্বে।
মার্কিন সংক্রমণ বিশেষজ্ঞ অ্যান্টনি ফৌসি দাবি করেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোখার অব্যর্থ ওষুধ পেয়ে গিয়েছেন তারা। তাঁর আরও দাবি, ভাইরাস মোকাবিলায় ব্যবহার করে আসা রেমডেসিভার ড্রাগ করোনা চিকিৎসায় দারুণ ভাবে কার্যকর হয়ে উঠেছে। বর্তমানে করোনা মোকাবিলায় ব্যবহার করা সমস্ত ওষুধকে পেছনে ফেলে রেমডেসিভার প্রথম সারিতে উঠে এসেছে বলে দাবি ওই মার্কিন গবেষকের। তিনি বলেন, করোনা চিকিৎসায় ট্রায়ালে থাকা সমস্ত ড্রাগের থেকে রেমডেসিভার বেশি কার্যকরী। কারণ এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
রেমডেসিভারকে বেশি গুরুত্ব দিতে গিয়ে হাইড্রক্সিক্লোরোকুইনেরও প্রসঙ্গ টানেন ফৌসি। বলেন, হাইড্রক্সিক্লোরোকুইন থেকে অন্তত ৩০ শতাংশ বেশি কার্যকর রেমডেসিভার। ইতিমধ্যে এই ড্রাগ ১ হাজার ৬৩ জনের শরীরে পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হয়েছে। তবে, এই ড্রাগের কার্যকারিতার বিষয়ে গত সপ্তাহেই সন্দেহ প্রকাশ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…