নিউজ

অবাক ঘটনা! মা পাঠিয়েছিলেন বাজারে, ছেলে ফিরে এলো বউ সাথে নিয়ে

শ্রেয়া চ্যাটার্জি – লকডাউন এর বাজারে ছেলে বাজার করতে গিয়ে বউকে নিয়ে ঘরে ফিরেছে। অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদের সাহিবাবাদে। খুব স্বাভাবিকভাবেই হঠাৎ করে বিয়ে করাতে মায়ের খুব আপত্তি। মা ঘরের মধ্যে ঢুকতেই দেয়নি ছেলেকে। এমন ঘটনা দেখে মা সোজা চলে গেছেন থানায়, ছেলের নামে অভিযোগ করতে। কত রকম মজার ঘটনা ঘটছে চারিদিকে। যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায়।

ছেলেটির মা তাকে দোকানে পাঠিয়েছিলেন কিছু ঘরের জিনিসপত্র আনার জন্য, তার বদলে ছেলে বউ নিয়ে ঘরে তুলল। ছেলেটির মা এমন ঘটনার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না। কয়েক মাস আগে আর্য সমাজ মন্দিরে বিয়ে করেছিলেন গুড্ডু আর সাবিত্রী। লকডাউন এর জন্য তারা কোন রকম আইনের প্রমাণ সমেত সার্টিফিকেট পাচ্ছিলেন না। মন্দিরে বিয়ে করার পরে গুড্ডু তার বউকে নিয়ে হরিদ্বার থেকে দিল্লিতে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেছিলেন। ভেবেছিলেন কিছুদিন পরে বাড়িতে নিয়ে আসবেন। তাদের সমস্ত আশায় জল ঢেলে দিল এই করোনা ভাইরাস। শুরু হলো করোনার জন্য লকডাউন।

তাই বউকে বাধ্য হয়ে দিল্লির ভাড়া বাড়িতেই রাখতে হচ্ছিল। কিন্তু হঠাৎ করে বাড়ির মালিক বাড়ি খালি করতে বলে। গুড্ডু কি করবে ভেবে না পেয়ে, তাই তার বউকে বাড়িতে নিয়ে চলে আসে। তবে আশা করা যাচ্ছে, লকডাউন উঠে গেলেই আইনসম্মতভাবে একটি ম্যারেজ সার্টিফিকেট দম্পতির হাতে আসবে। করোনা ভাইরাস এর জন্য মানুষ কার্যত গৃহবন্দি হয়ে পড়েছে। তাই মানুষের মাথায় কতই না নানান রকম বুদ্ধি খেলছে। চারিদিকে দুঃখ কষ্টের মাঝেও সোশ্যাল মিডিয়ার মারফত এ ধরনের ঘটনা গুলো দেখলে মনটা খানিকটা ভারমুক্ত হয়। শত খারাপের মাঝেও মজার ঘটনা মনকে খানিকটা শান্তি দিচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026