নিউজ

কিমির পর কিমি পায়ে হেঁটেই ফিরলেন বাড়িতে, খাদ্যের মধ্যে ছিল জল আর বিস্কুট!

করোনার প্রকোপে লক ডাউন গোটা দেশ। সম্পুর্নরূপে বন্ধ যান চলাচল পরিষেবা। জনশূন্য রাস্তাঘাট, রাস্তায় যেকটি গাড়ি চোখে পড়ে তাও হাতে গোনা। লক ডাউনের জেরে বন্ধ হয়ে গিয়েছে সমস্ত অফিস, কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত। আর এর মাঝেই সমস্যায় পড়েছেন এক জায়গা থেকে আরেক জায়গায় কাজ করতে যাওয়া শ্রমিকরা। এরকমই এক চিত্র ফের সামনে এল। জানা গিয়েছে, আফসার, নওয়াজিস, নুর আলম, শোয়েব, মোত্তাক্কিন, মুসফিকুর সহ মোট আট জন শ্রমিক দুর্গাপুরের রাহুডাঙ্গা অঞ্চলের সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট তৈরির কারখানায় কাজ করতেন।

কিন্তু লক ডাউনের জেরে বন্ধ কারখানা। এদিকে পকেটে পয়সাও প্রায় শেষের পথে। তাঁরা যে বাড়ি ভাড়া করে থাকতেন সেই বাড়ির মালিকও ঘর ছাড়তে বলেন। বাড়ি ভাড়া মিটাতে না পারায় মালিক বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। আর এরপরেই তাঁরা সিদ্ধান্ত নেন হাতে টাকাপয়সা শেষ হয়ে যাওয়ার ফলে আর বাড়ি থেকে এতো দুরে বসে থাকা সম্ভব নয়। কিন্তু কাছে পয়সা না থাকায় উত্তর দিনাজপুরের ডালখোলার কাছে মানসচৌপথি এলাকার বাসিন্দা ওই আট জন সাইকেলও কিনতে পারেননি বাড়ি ফেরার জন্য।

শেষমেশ সিদ্ধান্ত ঠিক হয় পায়ে হেঁটেই তাঁরা পৌনে চারশো কিমি পথ পেরিয়ে নিজেদের বাড়িতে পৌঁছবেন। এরপর কিমির পর কিমি পথ হেঁটে বাড়ি ফেরেন তাঁরা। মাঝে রাস্তায় গুগল ম্যাপেও দেখে নেন আর কতো রাস্তা বাকি। ক্ষিদের জ্বালা মিটাতে জল বিস্কুট খেয়েই কিমির পর কিমি পথ হাঁটেন তাঁরা। রাস্তায় চলতে চলথে চোখ বুজে এলেও হাঁটা থামাননি। এভাবেই যে যার নিজের গ্রামের পথে ফিরে যান। তবে আবার কর্মস্থলে ফিরতে পারবেন কিনা তা তাঁদের জানা নেই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026