ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

লকডাউনে ছোট ব্যবসায়ীদের বাঁচাতে কম সুদে লোন দেবে SBI

লকডাউনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ছোট ব্যবসায়ের সাথে যুক্ত মানুষরা। এবার তাদের সুবিধার্থে কম সুদে লোন দেওয়ার কথা ঘোষণা করলো দেশের বৃহত্তম ব্যাংক এসবিআই। এসবিআই থেকে পার্সোনাল লোন নিলে একজন সাধারণ গ্রাহককে দিতে হয় নূন্যতম ১০.৫০% সুদ। কিন্তু এক্ষেত্রে সুদের হার শুরু হচ্ছে ৭.২৫% থেকে। তবে এই সুবিধা শুধুমাত্র এসবিআই এর গ্রাহকরাই পাবেন, অর্থাৎ এসবিআই এ অ্যাকাউন্ট আছে এমন কেউই পাবে এই বিশেষ সুবিধা। এসবিআই গ্রাহকদের যাদের জরুরি টাকার প্রয়োজন তারা এই প্রি অ্যাপ্রুভড লোনের সুবিধা নিতে পারবে।

গ্রাহককে এই লোন দেওয়া হবে সম্পূর্ণ অনলাইনে। অনলাইনে লোন দেওয়া হচ্ছে ফলে ব্যাঙ্কে না গিয়ে বাড়িতে বসেই লোনের জন্য আবেদন করা যাবে। এসবিআই জানিয়েছে, এই ইমার্জেন্সি লোন নিতে গেলে কোনো নথি জমা দিতে হবেনা। এই লোনের জন্য প্রসেসিং ফি ও খুবই কম নেওয়া হচ্ছে। তবে সব গ্রাহক এই লোন পাবেননা, ব্যাংকে যাদের লেনদেন খুব ভালো তারাই এই লোনের জন্য বিবেচিত হবে। ইতিমধ্যেই ব্যাংকের তরফে যেসমস্ত গ্রাহকদের লোন দেওয়া যাবে তাদের অফার পাঠানো হয়েছে।

এসবিআই এর গ্রাহকরা নিজেও দেখতে পারবে সে নিজে এই লোনের উপযুক্ত কিনা। এর জন্য ৫৬৭৬৭৬ নম্বরে “PAPL <space> <last 4 digits of your bank account>” এই মেসেজটি করতে হবে। এই মেসেজটি পাঠালে ব্যাংকের তরফে জানানো হবে ওই নির্দিষ্ট গ্রাহক লোনের জন্য উপযুক্ত কিনা। যদি তিনি লোন পান তাহলে তাঁকে YONO SBI অ্যাপ ডাউনলোড করে, সেখানে Pre-approved loan সেকশনে ক্লিক করলেই মোবাইল নম্বরে OTP আসবে। OTP দিলেই লোনের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026