নিউজ

বড়ো উদ্যোগ হিন্দুস্থান ইউনিলিভার লিমিটেডের, স্বাস্থ্যকর্মীদের জন্য পাঠাবে দেড় লক্ষ হরলিক্স

বর্তমানে ভারত এক মহামারির মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই শোচনীয় পরিস্থিতিতে নিজেদের জীবনকে বাজি রেখে দিন রাত এক করে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সেবা করে চলেছেন প্রথম সারিতে থাকা স্বাস্থ্যকর্মীরা। দেশে করোনার যুদ্ধে রোগীদের সঙ্গে সমান তালে সামিল হয়েছেন স্বাস্থ্যকর্মীরাও। এবার এই স্বাস্থ্যকর্মীদের কথা মাথায় রেখে সাহায্য করার হাত বাড়িয়ে দিল হিন্দুস্থান ইউনিলিভার লিমিটেড।

ওই সংস্থা ঘোষণা করেছে, তাঁরা বর্তমানে মহামারী পরিস্থিতিতে যেসব প্রথম সারির স্বাস্থ্যকর্মীরা মোকাবিলায় এগিয়ে এসেছেন তাঁদের উদ্দেশ্যে করোনার চিকিৎসা হচ্ছে, এমন ১২ টি শহরের হাসপাতালগুলিতে তাঁরা পৌঁছে দেবেন দেড় লক্ষ হরলিক্সের প্যাক। ওই সংস্থা জানিয়েছে, ইতিমধ্যেই ৩৯ টি কোভিড চিকিৎসাযুক্ত হাসপাতালে পৌঁছে গিয়েছে এই হরলিক্সের প্যাক।

ভারতে সাধারণ মানুষের শরীরে জিঙ্কের ঘাটতি থাকে ৪০ থেকে ৬০ শতাংশ। এক গবেষণায় প্রমাণিত হয়েছে, কয়েক বছর আগে সার্স রোগ প্রতিরোধে জিঙ্কের ভূমিকা। রোগ প্রতিরোধে জিঙ্কের ভূমিকা রয়েছে আর এই জিঙ্কের উপাদান হরলিক্সেও বর্তমান। হরলিক্সে রয়েছে দুধ, গম ও ২৩ পুষ্টিগত উপাদান। তার মধ্যে রয়েছে জিঙ্ক, ভিটামিন-সি, ডি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপাদান ফলিক অ্যাসিড, সেলেনিয়াম, ভিটামিন-বি৬, ভিটামিন-বি১২।

হিন্দুস্থান ইউনিলিভার লিমিটেডের ম্যানেজিং চেয়ারম্যান সঞ্জীব মেহেতা জানিয়েছেন, এই সংকটজনক পরিস্থিতিতে তাঁরা স্বাস্থ্যকর্মীদের পাশে থাকতে পেরে কৃতজ্ঞ। তিনি আরও জানিয়েছেন, করোনার যুদ্ধে যারা পরিশ্রম করছেন তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরে আনন্দিত তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026