দেশের মধ্যে পশ্চিমবঙ্গে মৃত্যুর হার সর্বাধিক, মুখ্যসচীবকে চিঠি কেন্দ্রের
রাজ্যে ক্রমাগত করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সাথে মৃতের সংখ্যাও বাড়ছে। এই বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। এতে তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ১০৫ জন করোনা পজিটিভের মৃত্যু হয়েছে। তবে প্রত্যেকেই করোনায় নয়, ৩৩ জন করোনা এবং বাকি ৭২ জন অন্য অসুখে মারা গেছেন।
ইতিমধ্যেই রাজ্যে নতুন করে ৩৭ জন আক্রান্ত হয়ে এখন মোট আক্রান্তের সংখ্যা ৫৭২ জন। মৃত ১০৫ জনের মৃত্যুর কারণ খতিয়ে দেখছে অডিট কমিটি। একটি সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য সচিব বলেন, “২৯শে এপ্রিল পর্যন্ত করোনা আক্রান্ত ছিলো মোট ৫৫০ জন। এরপর ৩০শে এপ্রিল পর্যন্ত তা বেড়ে দাঁড়ায় ৫৭২ এ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন ১৫ জন। আজ যতগুলো পজিটিভ কেস পাওয়া গেছে তার মধ্যে বেশিরভাগই কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনার। শুধু তাই নয় মোট আক্রান্তের ৮০ শতাংশই এই তিন জেলার বাসিন্দা। এছাড়া হুগলি থেকেও কয়েক জন আক্রান্ত এসেছেন।”
অন্যদিকে রাজ্যে করোনা মোকাবিলায় সবরকম চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের ৬৭টি হাসপাতালে করোনা আক্রান্তদের পরিষেবা দেওয়া এবং কলকাতার ৫টি হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা চলছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…