বিনোদন

মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় শেষ পোস্টে কি লিখেছিলেন ঋষি? জানলে আপনার চোখেও জল আসবে

কৌশিক পোল্ল্যে: আবারো বলিউডে নক্ষত্রপতন, প্রয়াত হলেন অভিনেতা ঋষি কাপুর। আশি ও নব্বইয়ের দশকে বেশকিছু সুপারহিট সিনেমা দর্শকদের উপহার দিয়ে তৎকালীন স্টার হয়ে ওঠেন তিনি। হাইপ্রোফাইল সেলেব পরিবারের সদস্য হয়েও নিজের ব্যক্তিগত পরিচয় প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন এই অভিনেতা। রাজ কাপুরের পরবর্তী প্রজন্ম হিসেবে অভিনয়ের জার্নি তিনিই এগিয়ে নিয়ে যান।

শেষ বয়সেও করেছিলেন ‘হাউসফুল ২’, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’, ‘জব তক হ্যায় জান’, ‘সানাম রে’ এর মতো সুপারহিট ছবি। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও নানান বিতর্কের জন্য বহুল পরিচিত ছিলেন অভিনেতা। এমনিতে রাশভারী ও নাকউঁচু স্বভাবের ঋষি, মিডিয়ার থেকে খানিক দূরত্ব বাঁচিয়ে চলতেন এবং মিডিয়ার কীর্তিকলাপ তার ভালো লাগত না, যে কারনে বহুবার প্রকাশ্যে মিডিয়ার সঙ্গে মনমালিন্যের সৃষ্টি হয়।

লকডাউন চলাকালীন, বেশকিছু দিন আগে ট্যুইটারে বিতর্কিত মন্তব্য করে নেটিজেনদের ট্রোলের শিকার হন তিনি। এরপর আরও বেশ কিছু পোস্ট তিনি ট্যুইটার প্রকাশ্যে এনে নিজের মতামত জানান। কিংবদন্তী অভিনেতা সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে হওয়া বিভিন্ন আলোচনার বিরুদ্ধে ছিলেন।

তার কথা শেষ ট্যুইটটি ছিল একটি সামাজিক পোস্ট। বর্তমানে করোনা যোদ্ধাদের নিরাপত্তায়, তাদের প্রতি হওয়া অত্যাচারের বিরোধিতা করেন। তিনি লেখেন, “সোশ্যাল মিডিয়ায় উপস্থিত ভাইবোনেদের কাছে হাতজোড় করে একটাই অনুরোধ করতে চাই। দয়া করে আপনারা হিংসাত্মক কিছু করবেন না, পাথর মারবেন না, কোনোরকম বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ এরা নিজেদের জীবন বাজি রেখেছেন আমাদের বাঁচানোর তাগিদে। এই করোনা ভাইরাস যুদ্ধে আমাদের সকলকে একসঙ্গে জয়ী হতে হবে। প্লিজ। জয় হিন্দ।”

এর থেকেই স্পষ্ট, দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও তিনি বেশ চিন্তিত ছিলেন, কিন্তু দুঃখের বিষয় তিনি নিজেই জয়ী হতে পারলেন না, লকডাউনের আগেই তিনি চলে গেলেন। তবে একটা কথা ঠিক, নিজের অভিনয় দিয়ে তিনি আমাদের সকলের মন জয় করেছেন এবং তিনি আজীবন থেকে যাবেন সিনেমাপ্রেমীদের স্মরনে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026