নিউজ

কলকাতায় করোনা ভাইরাস, আক্রান্ত এক রোগীর খোঁজ মিলল

বর্তমানে চিনে আগমন ঘটেছে এক ভাইরাসের, যার নাম করোনা ভাইরাস। সারা বিশ্বে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় এক লক্ষ। এবার কলকাতাতেও এই ভাইরাসে আক্রান্ত রোগীর খবর মিলল। করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এক চিনা নাগরিককে ভর্তি করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। জানা গিয়েছে, জো হুয়ামিন নামের মহিলাটির বয়স ২৮ বছর।

জানা গিয়েছে, তিনি মাস ছয়েক আগে ভ্রমণে বেরিয়ে নামিবিয়া, মরিস আস, মাদাগাস্কা হয়ে গত ২৪ জানুয়ারি ভারতে প্রবেশ করেন। তারপরই করোনা ভাইরাস সন্দেহে তাকে ভর্তি করা হয় অ্যাপোলোতে। গতকাল রাতে সেখান থেকে বেলেঘাটা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন : যারা পার্ক সার্কাসে আন্দোলন করছে তারা বিদেশি, সবাই বাংলাদেশি মুসলমান, বিতর্কিত মন্তব্য রাহুলের

চিন ছাড়াও করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে অন্যান্য দেশগুলিতে, যেমন জাপান, সৌদি আরব ইত্যাদি। এই ভাইরাসে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৮০ জনের। এই ভাইরাস থেকে বাঁচতে ভারত নিয়েছে একাধিক পদক্ষেপ। সমস্ত বিমানবন্দরগুলিতে কড়া নজর রাখা হচ্ছে, জারি হয়েছে হাই এলার্ট।

চিন থেকে যারা ভারতে প্রবেশ করছেন দমদম বিমানবন্দরে তাদের থার্মাল স্কিনিং হচ্ছে। যারা চিনের বাসিন্দা তাদের ফেরত পাঠানো হবে বলে জানা গিয়েছে। ভারতীয় কোনো ব্যক্তির দেহে এই ভাইরাস দেখা দিলে তাকে স্থানান্তরিত করা হবে বেলেঘাটা আইডি হাসপাতালে। সবসময় বেলেঘাটা আইডি হাসপাতাল এই ভাইরাসে আক্রান্ত রুগির চিকিৎসা করতে প্রস্তুত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026