শহর এলাকায় অনেক শিশুই প্লে স্কুল এবং কিন্ডারগার্টেনে পড়লেও বেশিরভাগ শিশুই এই সময়কার শিক্ষা পর্ব থেকে বঞ্চিত থেকে যায়। এবার থেকে তিন বছর বয়সে প্রত্যেক শিশুকেই বাধ্যতামূলক স্কুলে যেতে হবে। রাজ্য সরকারি ভাবে প্রাক-প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু করা হলেও বেশিরভাগ স্কুলেই পরিকাঠামো এবং শিক্ষকের অভাবে কার্যকর করা হয়নি।
সংসদে বিল পাস হলেই এই নিয়ম কার্যকর হবে গোটা দেশে। যার ফলে স্কুল শিক্ষায় যে সব স্তরবিন্যাস আছে তা অনেকটাই পাল্টে যাবে। জাতীয় শিক্ষানীতি আইন কার্যকর হলে সব রাজ্যেই বিজ্ঞপ্তি জারি করা হবে। ৩ থেকে ৮ বছর পর্যন্ত স্কুল শিক্ষার স্তরকে বলা হবে মূল বা ফাউন্ডেশনাল। এখানে প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত এই স্তরের অন্তর্ভুক্ত।
আরও পড়ুন : কলকাতায় করোনা ভাইরাস, আক্রান্ত এক রোগীর খোঁজ মিলল
৮ থেকে ১১ বছর পর্যন্ত প্রস্তুতিমূলক বাড়ি স্তর যেখানে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি এই স্তরেরর অন্তর্ভুক্ত। এগারো থেকে চোদ্দবছর পর্যন্ত মধ্য বা মিডল, এই স্তরের অন্তর্ভুক্ত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি। ১৪থেকে ১৮ বছর অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণীর অন্তর্ভুক্ত উচ্চ বা হাই স্তর।
বর্তমান শিক্ষার চারটি স্তর আছে, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক। প্রাক প্রাথমিক বেসরকারি স্তরে চালু হলেও সরকারিভাবে এখনো চালু হয়নি। এই পর্বে মূলত খেলার ছলে শিশুদের সৌজন্য, পরিচ্ছন্নতা, মূল্যবোধ এবং একতা প্রভৃতি শেখানো হবে। এই মুহূর্তে প্রায় পাঁচ কোটি শিশু প্রাক প্রাথমিক শিক্ষার বাইরে যা কয়েক বছরে ১০ কোটির বেশি হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…