নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জয়ের পর শ্রেয়স আইয়ার বলেছেন রান তাড়া করার কৌশল তিনি বিরাট কোহলির কাছ থেকে শিখেছেন। ম্যাচের পর তিনি জানান “কোহলি হল একজন অন্যতম উদাহরণ যার কাছ থেকে ইনিংস কিভাবে গড়তে হয় সেটা আমি শিখেছি। তিনি ব্যাট করতে নেমে সবসময় দলকে জিতিয়ে আহতে চান এবং তার জন্য তিনি নিজের সবটুকু উজাড় করে দেন”।
দ্বিতীয় ম্যাচে ব্ল্যাক ক্যাপসদের হারিয়ে ভারত সিরিজে ২-০ এগিয়ে গেলো। এদিন ভারতীয় বোলাররা ১৩২-৫ স্কোরের মধ্যেই কিউয়িদের আটকে রাখতে সক্ষম হন। রবীন্দ্র জাদেজা দুর্দান্ত বোলিং প্রদর্শন করেন, নির্ধারিত ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৮ রান দিয়ে দুটি উইকেট দখল করেন তিনি। মহম্মদ শামি, শিবম দুবে ও শার্দুল ঠাকুর একটি করে উইকেট নেন। ব্যাট করতে নেমে কে এল রাহুলের ৫৭ এবং শ্রেয়স আইয়ারের ৪৪ রান ভারতকে ১৫ বল বাকি থাকতে থাকতেই জয় এনে দেয়।
আরও পড়ুন : ব্যাট হাতে মাঠে ফিরছেন যুবরাজ সিং, নতুন কোন দল তাকে নিলেন
আজ প্রজাতন্ত্র দিবসের দিনে দলের জয়ে অংশ নিতে পারায় অত্যন্ত গর্বিত বোধ করছেন শ্রেয়াস আইয়ার। তিনি জানিয়েছেন, “এত বড় মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে পারায় অত্যন্ত খুশি আমি। এছাড়া ভারত অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মা সবসময়ই নবাগতদের উদ্বুদ্ধ করেন, যেটা তরুণ খেলোয়াড়দের থেকে মাঠের মধ্যে সেরাটা বের করে নিয়ে আসে। তাছাড়াও বর্তমানে আইপিএল এর মত একটি প্ল্যাটফর্ম তরুণদের অনেক সমৃদ্ধ করে তুলছে যা পরবর্তীতে তাদের অনেক কাজে আসছে”।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…