এবার পশুর শরীরে কোভিড-১৯ এর নমুনা মিলেছে। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছিল আগেই। এক পশু থেকে আরেক পশুর শরীরে এবার ছড়িয়ে পড়ল কোভিড-১৯। জানা গিয়েছে, নিউইয়র্ক সিটির ব্রংকস চিড়িয়াখানায় একটি বাঘিনী করোনায় আক্রান্ত হয়। ওই বাঘিনীটির নাম নাদিয়া। এবার নাদিয়ার থেকে চিড়িয়াখানার বাকি পশুর শরীরে করোনার উপসর্গ মিলেছে।
তবে ওই নাদিয়া নামে বাঘিনীটিই প্রথম পশু যার শরীরে মানুষের শরীর থেকে কোভিড-১৯ সংক্রমিত হয়েছে। এবার ওই বাঘিনীর থেকে চিড়িয়াখানায় আরও তিনটি বাঘ ও তিনটি আফ্রিকান সিংহের শরীরে মিলেছে কোভিড-১৯ এর নমুনা। জানা গিয়েছে, নিউইয়র্কের ওই চিড়িয়াখানার একজন কর্মীর শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি মেলে। তার থেকেই বাঘিনীটির শরীরে ছড়িয়েছে এই ভাইরাস, এমনটাই অনুমান করা হচ্ছে।
তবে সংক্রমিত বাঘ ও সিংহগুলিকে আলাদা ও অন্যত্র রাখার ব্যবস্থা করা হয়েছে। যাতে করে বাকি পশুদের দেহে এই ভাইরাস ছড়িয়ে না পড়ে। তবে আমেরিকায় পশুর শরীরে করোনার উপসর্গ এই প্রথম। এদিকে নিউইয়র্ক সিটিতে করোনার ফলে আক্রান্ত হয়েছে ১৪২,৪৩২ জন। এবার নিউইয়র্কের ব্রংকস চিড়িয়াখানায় আরও ৮ পশুর শরীরে পাওয়া গিয়েছে কোভিড-১৯।
সংক্রমিত হওয়া আটকাতে তাদের চিড়িয়াখানার বাকি পশুদের থেকে আলাদা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যদিও করোনার উপদ্রবের ফলে গত ১৬ মার্চ ওই চিড়িয়াখানা সম্পুর্ন রূপে বন্ধ করে দেওয়া হয়। তবে ওই চিড়িয়াখানার কর্মীরা জানিয়েছেন, সংক্রমিত বাঘগুলির ক্ষিদে কমে গেলেও তার আপাতত সুস্থ আছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…