অফবিট

সূর্যের এই আচরণে পৃথিবীতে ফিরতে পারে তুষার যুগ, দাবি বিজ্ঞানীদের

মানুষের দৈনন্দিন জীবন যতই আরামদায়ক হচ্ছে ততই বোঝা বাড়ছে পৃথিবীর। দ্রুত বদলে যাচ্ছে জলবায়ুও। বিশ্ব উষ্ণায়নের ফলে দিন দিন বদলে যাচ্ছে পৃথিবীর নিজস্ব চেহারা। এর প্রভাব পড়ছে বাস্তুতন্ত্রেও। যে কারণে বিজ্ঞানীদের আশঙ্কা, হঠাৎ করে যেকোন সময় আমূল বদলে যেতে পারে পৃথিবী। যেকোন সময় কমে যেতে পারে পৃথিবীর তাপমাত্রা। ফিরে আসতে পারে তুষার যুগ।

বিজ্ঞানীদের দাবি, ক্রমশ ঝিমিয়ে আসছে সূর্য। তেজও কমছে তার। ফলতঃ আগামী ৩০ বছরের মধ্যে যেকোন সময় ‘হাইবারনেশন’ বা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে সৌরজগতের একমাত্র নক্ষত্রটি। যে কারণে কমে যেতে পারে সূর্যের তাপ। আর এর ফলেই পৃথিবীতে ফিরে আসতে পারে তুষারের যুগ। নর্থাম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক ভ্যালেন্টিনা জারকোভা প্রথম এই সম্পর্কে আলোকপাত করেন। ২০১৫ সালে তিনি ‘মিনি আইস এজ’-এর প্রসঙ্গ উল্লেখ করেছিলেন। যা সেই সময় বেশ কয়েকজন আন্তর্জাতিক গবেষক সমর্থনও করেছিলেন।

এবার তিনি আবারও এ প্রসঙ্গ মুখ খোলেন। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, খুব শীঘ্রই হাইবারনেশনে যাবে সূর্য। এর ফলে সূর্যের পৃষ্ঠদেশে অপেক্ষাকৃত কম সান স্পট তৈরী হবে। যে কারণে এই নক্ষত্রের তেজ কমবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তবে এর বিরুদ্ধ মতও রয়েছে। সংবাদমাধ্যমের একাংশের দাবি, এর কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই। ২০১৩ ও ২০১৫ সালেও এই রকম এক সম্ভাবনা নিয়ে তোলপাড় হয়েছিল বিশ্ব। তখন একে ‘লিটিল আইস এজ’ নামে চিহ্নিত করা হয়েছিল বলে দাবি তাদের।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: offbeat

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026