কলকাতা

করোনা ভাইরাস সন্দেহে বেলেঘাটা আইডি’তে ভর্তি আরও ২ জন

ক্রমশ ছড়িয়ে পড়ছে নোভেল করোনা ভাইরাসের আতঙ্ক, ধীরে ধীরে গ্রাস করছে সমস্ত দেশকে, ভারতে আক্রান্তের সংখ্যা ৪৫, আতঙ্ক বাড়ছে কোলকাতাতেও, আরও ২জন করোনা সন্দেহে ভর্তি হয়েছে বেলেঘাটা আইডি তে। ওই ২ ব্যক্তিকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। এই দুজনের মধ্যে একজন ইন্দোনেশিয়া থেকে ফিরেছে এবং অপরজন সম্প্রতি ফিরেছে মালয়েশিয়া থেকে।

সৌদি আরব থেকে আগত ব্যক্তি যিনি বেলেঘাটা আইডি-তে ভর্তি, মুর্শিদাবাদের বাসিন্দা ওই ব্যক্তি আক্রান্ত সোয়াইন ফ্লুতে। এই ব্যক্তি একই হোটেলে মুর্শিদাবাদের মৃত জিনারুল হকের সঙ্গে কাজ করতেন বলে জানা গেছে।

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ৬৭ বছরের বৃদ্ধ, যিনি শরৎ বসু রোডের বেসরকারি হাসপাতালে ভর্তি তাঁর আজও সোয়াপ পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে বেলেঘাটা আইডি-তে স্থানান্তরিত করার কথা ভাবছে।

তবে গতকাল করোনা সন্দেহে চারজনের সোয়াপ পরীক্ষা করা হয় যার মধ্যে তিনজনের রিপোর্ট নেগেটিভ এসেছে , বাকি আরেকজনের নমুনা সঠিকভাবে সংগ্রহ করে পুনরায় পরীক্ষার জন্য পাঠাতে বলা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026