ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ডেবিট বা ক্রেডিট কার্ড বন্ধ হবে ১৬ মার্চ, একঝলকে জেনে নিন কার্ড সচল রাখার উপায়

যাদের ডেবিট বা ক্রেডিট কার্ড আছে কিন্তু ব্যবহার করা হয়না, সে সমস্ত কার্ডধারীদের জন্যে খারাপ খবর! রিজার্ভ ব্যাংকের নতুন নিয়মে জানানো হয়েছে এবার থেকে ডেবিট বা ক্রেডিট কার্ড যদি অচল থাকে তবে তা নিষ্ক্রিয় করে দেওয়া হবে। ১৬ই মার্চই হয়তো বন্ধ হয়ে যেতে পারে এই কার্ড গুলি।

গত ১৫ই জানুয়ারি রিজার্ভ ব্যাংক সমস্ত কেন্দ্রীয় ব্যাংক গুলিকে নির্দেশ দেয় ১৬ই মার্চের মধ্যে কেবলমাত্র এটিএমে লেনদেন এবং কেনাকাটার জন্য ডেবিট এবং ক্রেডিট কার্ড ইস্যু করাতে হবে এবং পুরানো কার্ড গুলি নবীকরণ করতে হবে। যারা আন্তর্জাতিক লেনদেন, অনলাইন লেনদেন, কার্ডহীন ও যোগাযোগহীন লেনদেন করতে চান তাদের কার্ডে, তাদের আবেদন করতে হবে।

যদি আপনি আপনার ডেবিট বা ক্রেডিট কার্ডটি অনলাইন এবং যোগাযোগহীন লেনদেনের ক্ষেত্রে ব্যবহার না করেন তাহলে ওই কার্ড দিয়ে আর কোনোদিনই অনলাইন লেনদেন করতে পারবেন না। আপনার যে ব্যাংকের কার্ড, সেই ব্যাংকই ঠিক করবে আপনার কার্ডে আন্তর্জাতিক অনলাইন লেনদেনের অনুমতি দেওয়া হবে কিনা। রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে, দেশে যেভাবে সাইবার অপরাধের সংখ্যা বাড়ছে তার দিকে নজর দিয়েই তাদের এই সিদ্ধান্ত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026