এশিয়ার ধনীতম ব্যক্তির তালিকায় শীর্ষে ছিলেন মুকেশ আম্বানি। ২০১৮ সাল থেকে তিনি প্রথম স্থান দখল করে আছেন। তবে এবার তার স্থান পরিবর্তন হয়ে প্রথম থেকে দ্বিতীয় স্থানে এসে পড়েছে। আবারো প্রথম স্থানে চলে গেছেন জ্যাক মা।
মুকেশ আম্বানির নিম্নে যাবার কারণ হল যে ৩১ শতাংশ তেলের দাম কমা। ব্লুমবার্গ-এর রিপোর্ট অনুযায়ী সোমবার তার অর্থের প্রায় ৪৩ হাজার কোটি টাকা লোকসান হয়েছে। তাই তিনি প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থানে চলে গেলেন। বর্তমানে জ্যাক মা-র সম্পত্তির পরিমান মুকেশ আম্বানির থেকে প্রায় ৩.৬ বিলিয়ন ডলার বেশি।
এই তেলের দাম কমেছে কারণ সৌদি আরব ও রাশিয়ার মধ্যে রেষারেষি। যার জেরে গত ২৯ বছরের মধ্যে তেলের দাম সবচেয়ে কম হয়েছে। এর সাথে করোনা ভাইরাসের প্রভাব তো রয়েছেই। এর ফলে রিলায়েন্সের শেয়ারের দাম সোমবার ১২ শতাংশ কমেছে। শুধু যে আম্বানির ব্যবসার ক্ষতি হয়েছে তা নয় , অন্যান্য ধনকুবের যাদের তেলের ব্যবসা আছে তারাও এর জন্য ক্ষতিগ্রস্থ হয়েছেন।
২০২১ সালের মধ্যে মুকেশ আম্বানি সৌদি আরবিয়ার মোট ঋণ মেটাতে চেয়েছেন বলে সূত্রের খবর। এবার এই পরিকল্পনার কি পরিস্থিতি হবে সেটাই নজরে থাকবে। আর তার সাথে মুকেশ আম্বানি কিভাবে আবার শীর্ষে পৌঁছাবেন সেদিকে লক্ষ্য রাখবে গোটা বিশ্ব।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…