লকডাউনের পরও যেন করোনা ভাইরাসের প্রকোপ কমছে না। বরং লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আজ লকডাউনের দশম দিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৩০১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩৬ জন। মৃত্যু হয়েছে মোট ৫৬ জনের। তবে এর পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫৭ জন।
আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও বার্তায় সমগ্র দেশবাসীকে করোনা যুদ্ধে একজোট হয়ে লড়াই করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি দেশবাসীকে আগামী রবিবার ৫ এপ্রিল রাত ৯টায় ৯ মিনিটের জন্য ঘরের আলো নিভিয়ে নিজের বাড়ির সামনে বা বারান্দায় প্রদীপ, মোমবাতি, টর্চ বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানোর জন্য অনুরোধ করেছেন। তবে তিনি জমায়েত করতে একদম বারণ করেছেন। মূলত দেশের মানুষের মনোবল বাড়ানোর জন্যই এই সংকল্প করা হবে বলে তিনি জানিয়েছেন।
এদিকে বিশ্বব্যাংক ভারতকে ১ বিলিয়ন ডলার আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছে। এই টাকা দিয়ে করোনা ভাইরাসের জন্য প্রয়োজনীয় সামগ্রী, উন্নত পরীক্ষা, পিপিই কিট প্রভৃতির জন্য খরচ করা হবে। এর পাশাপাশি এই অর্থ দিয়ে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি উন্নতি করতে পারবে। প্রসঙ্গত, বিশ্বে আক্রান্তের সংখ্যা ১০ লক্ষের বেশি ছাড়িয়েছে। মারা গেছেন ৫৩ হাজারের বেশি মানুষ। ইউরোপ ও স্পেনের অবস্থা এখন ভয়ানক আকার নিয়েছে। ওই দুই দেশে মৃত্যু হয়েছে বহু মানুষের।
ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…
দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…
শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…
বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…
সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…