নিউজ

ক্রমশ নাগালের বাইরে আক্রান্তের সংখ্যা, দেশে করোনা আক্রান্ত ২০ হাজারের দোরগোড়ায়

ভারতে করোনা সংক্রমণের হার ক্রমশ নাগালের বাইরে চলে যাচ্ছে। আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে ২০ হাজারের কাছাকাছি চলে এসেছে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৯৮৪ জন। আক্রান্তের সংখ্যার সাথেই পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। করোনাতে মোট মৃত্যু হয়েছে ৬৪০ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫০ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৮৩ জন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৮৭০ জন।

মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে বাড়ছে সংক্রমণের সংখ্যা। মহারাষ্টে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ২১৮ জন। মৃত্যু হয়েছে ২৫১ জন। আক্রান্ত এবং মৃতের সংখ্যার ভিত্তিতে মহারাষ্ট্র শীর্ষে। এরপরেই রয়েছে গুজরাট(২,১৭৮), দিল্লি( ২,১৫৬)। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৩-এ। মৃতের সংখ্যা ১৫ জন। করোনা সংক্রমণ রোধ করার জন্য কেন্দ্র- রাজ্য উভয়ই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। দেশের বিভিন্ন জায়গা সিল করে দেওয়া হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, দেশে সুস্থ হওয়া রোগীর সংখ্যাও বাড়ছে। কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছিল যে লকডাউন না বাড়ালে দেশে আক্রান্তের সংখ্যা এতদিনে ২ লক্ষ ছাড়িয়ে যেত। প্রধানমন্ত্রী লকডাউনের সময়সীমা ৩ মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু তারপরেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশের দুটি রাজ্য তেলেঙ্গানা ও কর্নাটকে আবারো লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৭ মে পর্যন্ত করা হয়েছে। তেলেঙ্গানাতে আক্রান্তের সংখ্যা ৯২৮ জন। আর কর্নাটকে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪১৮ হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026