নিউজ

করোনা সংক্রমণ রুখতে রাজ্যের নতুন পদক্ষেপ, জারি বিশেষ নির্দেশিকা

করোনা সংক্রমণ রোধ করার জন্য নতুন পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। সংক্রমণ রুখতে এবার থেকে পশ্চিমবঙ্গের সব করোনা হাসপাতালগুলিতে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার রাতে এই নির্দেশিকা নবান্ন থেকে জারি করা হয়েছে। এদিনই জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও হাসপাতালের সুপারদের কাছে এই নির্দেশিকা পৌঁছে দেওয়া হয়েছে।

সূত্রের খবর, মোবাইল ফোনের মাধ্যমেও ছড়াতে পারে করোনা ভাইরাস। তাই সমস্ত করোনা হাসপাতালে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। শুধু করোনা আক্রান্ত রোগীরাই নয়, হাসপাতালের সমস্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। নির্দেশিকাতে স্পষ্ট বলা হয়েছে যে হাসপাতালে ঢোকার আগে মোবাইল একটি নির্দিষ্ট জায়গাতে জমা রাখতে হবে। সেখানে একটি রশিদ দেওয়া হবে। রশিদটা দেখলেই মোবাইল পেয়ে যাবে।

তবে এই মোবাইল না থাকায় কারোর যাতে কোনো অসুবিধা না হয় সেটার ও ব্যবস্থা করেছে রাজ্য সরকার। সব করোনা হাসপাতালে বেসিক ফোন এবং ইন্টারকমের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। হাসপাতালের সমস্ত কর্মীরা যোগাযোগের জন্য তা ব্যবহার করতে পারবেন। এমনকি প্রয়োজনে রোগীরাও বেসিক ফোন ব্যবহার করতে পারবেন। খুব দ্রুত এই নির্দেশিকা প্রয়োগ করা হবে বলে সূত্র মারফত জানা গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026