নিউজ

দ্বিতীয় দফার লকডাউনে আরও একাধিক ছাড়, নয়া নির্দেশিকা কেন্দ্রের

দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণার দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, এপ্রিলের ২০ থেকে কৃষি সহ বেশ কিছু ক্ষেত্রে শিথিল করা হবে লকডাউনের নিয়ম। সেই মতো গত শনিবার মন্ত্রীসভার এক বৈঠকে বেশ কিছু অত্যাবশ্যকীয় ক্ষেত্রকে ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। এবার আবারও বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিল কেন্দ্র। দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে আগের নির্দেশিকার সঙ্গে সংযোজন করে ছাড় দেওয়া হলো একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে।

নতুন এই নির্দেশিকায় ছাড়ের অধীনে থাকা সংযোজিত পরিষেবাগুলি হলো- বয়স্ক মানুষের দেখভালের কাজে যুক্ত আয়া, মোবাইল রিচার্জ ও প্রিপেইড সেন্টার, কৃষি ও উদ্যানপালনের গবেষণাকেন্দ্র, চাল ও ডালের কল, পাউরুটির কারখানা, দুধ প্রক্রিয়াকরণ প্ল্যান্ট বা দুগ্ধ চাষীদের কাজ, মৌমাছি পালন, মধু সংগ্রহ এবং বীজ ও ফলের আমদানি-রফতানির সঙ্গে যুক্ত গুদামকে ছাড় দেওয়া হয়েছে। তবে করোনা সংক্রমণের ‘রেড জোন’ এলাকায় এই ছাড় মিলবে না বলে জানিয়েছে কেন্দ্র। অন্যান্য এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে, মাস্ক ব্যবহার ও স্যানিটাইজেশন করলে এই ছাড় পাওয়া যাবে।

আগের নির্দেশিকায় ছাড় দেওয়া হয়েছিল কৃষির মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে। দেশের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে কৃষিকাজ সহ বেশ কয়েকটি ক্ষেত্রে শিথিল করা হয়েছিল লকডাউনের নিয়ম। ছাড় দেওয়া হয়েছিল তথ্যপ্রযুক্তি, ই-কমার্স ও আন্তঃরাজ্য পরিবহনের ক্ষেত্রেও। কোভিড ১৯ হটস্পট নয় এমন অঞ্চলে সরকারি বিজ্ঞপ্তি অনুসারে কৃষিপণ্য সংগ্রহ ও কৃষি বিপণনের কাজ শুরু করতে ছাড় দেওয়া হয়েছিল। দুধ ও দুগ্ধজাত পণ্য, হাঁস-মুরগির চাষ, চা-কফির সরবরাহ, রবার বাগানের কাজ, লাইভ স্টক ফার্মিং-এর কাজে ছাড়পত্র দিয়েছিল কেন্দ্র।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026