বিনোদন

দরিদ্র শ্রমিকদের মুখে হাসি ফোটাতে অর্থের অনুদানে এগিয়ে এলেন ‘কুইন’ কঙ্গনা

কৌশিক পোল্ল্যে: তিনি একরত্তি বলিউডের ‘কুইন’। নিজের শক্তিশালী ব্যক্তিত্বে তাক লাগিয়ে দেন সকল তারকাদের। একজন স্পষ্ট ও নিডর বক্তা হিসেবে তিনি বহুল পরিচিত বলিমহলে। ইন্ডাস্ট্রিতে হওয়া নানান অবিচারের বড়সড় আওয়াজ তিনি। পুরুষ অভিনেতাদের সমান পারিশ্রমিকের দাবিতে তিনি যতখানি সরব ঠিক ততটাই গর্জে উঠতে পারেন বলিউডে হওয়া নেপোটিজম বা পরিবারবাদের বিরুদ্ধে।

সেই কঙ্গনাই মমতাময়ী রূপে হাজির দরিদ্র শ্রমিকদের সেবায়। আগেই প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান করেন বড় অঙ্কের টাকা, এ তথ্য খোলসা করেছেন তার বোন রঙ্গোলি চান্দেল, কিন্তু টাকার পরিমান নিয়ে স্পষ্ট করে কিছুই জানাননি তিনি। এরপর আরও একবার দিন আনা দিন খাওয়া শ্রমিকদের কথা ভেবে তাদের দিকে সাহায্যের হাত বাড়ালেন কুইন।

বিশেষ সূত্রে জানা গিয়েছে, তিনি সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে কর্মরত দরিদ্র শ্রমিকদের বর্তমান পরিস্থিতির মানোন্নয়নে পাঁচ লক্ষ টাকার অনুদান দিয়েছেন। এবিষয়ে কঙ্গনা জানান, বলিউড ইন্ডাস্ট্রিতে অনেকেই শ্রমিকদের সাহায্যে এগিয়ে এসেছেন যে কারনে তিনি সাউথের দিকটির দায়িত্বভার গ্রহন করার সিদ্ধান্ত নিয়েছেন।

এছাড়া, কঙ্গনার আসন্ন সিনেমা ‘থালাইভি’র কাজ মাঝপথে আটকে রয়েছে। এই সিনেমায় তিনি প্রয়াত তামিলনাড়ুর প্রাক্তন মহিলা মুখ্যমন্ত্রী জয়ললিতার ভূমিকায় অভিনয় করবেন। এই সিনেমার সঙ্গে যুক্ত বহু গরিব শ্রমিকদের কথা জানতে পারেন তিনি, এবং এদের সাহায্যে আরও পাঁচ লক্ষ টাকার একটি আর্থিক অনুদান করেন।

ঝাঁসির রানী মনিকর্নিকার চরিত্রের মতোই দুর্দিনে অসহায় মানুষদের হাত ধরে তাদের সঠিক দিশা প্রদর্শনে ব্রতী হলেন বলিউডের তথাকথিত ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026