দেশের মধ্যে পশ্চিমবঙ্গে মৃত্যুর হার সর্বাধিক, মুখ্যসচীবকে চিঠি কেন্দ্রের
রাজ্যে ক্রমশ আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রতিদিনই অনেক সংখ্যক মানুষ করোনাতে আক্রান্ত হচ্ছেন। গত একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫১ জন। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৫ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ৩৩৪-এ। এমনকি নতুন করে কেউ সুস্থ হননি। ফলে এখনও পর্যন্ত রাজ্যে সুস্থ হয়েছেন ১০৩ জন।
গত কয়েকদিন রাজ্যে করোনাতে মৃত্যু হয়নি। তবে গত একদিনে ৩ জন মারা গেছেন। মোট মৃতের সংখ্যা ১৮ জন। নবান্নে সাংবাদিক বৈঠকে আজ করোনার পরিসংখ্যান দিয়েছেন মুখ্যসচিব। তিনি বলেছেন যে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও উত্তর ২৪ পরগনা থেকে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন। আর সবথেকে বেশি করোনা আক্রান্ত হয়েছেন হাওড়া থেকে।
এছাড়া রাজ্যে মোট স্যাম্পেল টেস্ট হয়েছে ৮ হাজার ৯৩৩ টি। ৯৪৩ টি করোনা টেস্ট গতকাল হয়েছে। ৪.৫ লক্ষ পিপিই দেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে। ২৬ হাজার ৭১৬ জন হোম কোয়ারেন্টাইন আছেন ও ১১ হাজার ৫৭৬ জন সরকারি কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন বলে জানান মুখ্যসচিব। মোট ৫৭ টি মৃত্যু অডিট কমিটিতে গেছিল, যার মধ্যে ১৮ জনের কনফার্ম করোনাতে মৃত্যু হয়েছিল। আর বাকি ৩৯ জনের মৃত্যু অন্য শারীরিক অসুস্থতাতে হয়েছিল, তবে করোনাতে আক্রান্ত ছিল বলে আজ জানান মুখ্যমন্ত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…