নিউজ

বাঙুর হাসপাতাল নিয়ে মুখ্যসচিবকে কড়া চিঠি কেন্দ্রীয় প্রতিনিধি দলের

বাঙুর হাসপাতাল নিয়ে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি দিলো কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান। কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান অপূর্ব চন্দ্র বাঙুর হাসপাতালে কেন মৃতদেহ পড়ে আছে যে বিষয়ে চিঠিতে প্রশ্ন করেন মুখ্যসচিবকে। চিঠিতে অভিযোগ করা হয়েছে, বাঙুর হাসপাতালে মৃতদেহ পড়ে থাকলেও তা মর্গে পাঠাতে কেন দেরি হচ্ছে? চিঠিতে করোনায় মৃত ঘোষণার পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

রাজ্যে কারও করোনায় মৃত্যু হয়েছে কিনা সেই সিদ্ধান্ত নেবে রাজ্যের তৈরি করা বিশেষজ্ঞ কমিটি। এদিনের চিঠিতে সেই বিশেষজ্ঞ কমিটি নিয়েও প্রশ্ন তোলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান। মুখ্যসচিবকে লেখা চিঠিতে জানতে চাওয়া হয়েছে, এই কমিটি বৈধ কিনা। ICMR এর গাইডলাইন মেনে এই কমিটি তৈরি করা হয়েছে কিনা সেকথাও জানতে চাওয়া হয়েছে। করোনায় কারও মৃত্যু হলে কমিটি কতদিন সময় নিচ্ছে তা ঘোষণা করতে, রাজ্যে অন্য কোনো রোগে মৃত্যু হলে তার ঘোষণা করার জন্য কোনো কমিটি আছে কিনা; এরকম অনেক কিছুই চিঠিতে জানতে চেয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।

গতকাল কেন্দ্রীয় প্রতিনিধি দল পরিদর্শন করেছিলেন চিত্তরঞ্জন হাসপাতাল। আজ তারা পরিদর্শন করেন বাঙুর হাসপাতাল। চিঠিতে এই দুই হাসপাতালেরই পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলা হয়। বাঙুর হাসপাতালে ভেন্টিলেটর সংখ্যায় অনেক কম আছে বলে অভিযোগ করা হয়। এই দুই হাসপাতালেই করোনা পরীক্ষার রিপোর্ট আসতে অনেকদিন সময় লাগছে বলে অভিযোগ জানানো হয়েছে চিঠিতে। রাজ্যে করোনা পরীক্ষা কম হচ্ছে এবং তথ্য লুকানো হচ্ছে বলে আগেই অভিযোগ তুলেছিলো বিরোধীরা। এবার সেই একই অভিযোগ তুললো কেন্দ্রীয় প্রতিনিধি দলও। এদিকে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩৪, মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত ১৫ জনের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026