লকডাউনের মধ্যেও কিভাবে বাড়ি থেকে বেরোনো যায় তার জন্য নানা রকমের ফন্দি করছেন মানুষজন। খুব কম সংখ্যক মানুষ ছাড়া বেশিরভাগ মানুষই লকডাউন মানছে না। বিভিন্ন অজুহাতে তারা বাড়ি থেকে বেরোচ্ছেন। বাইক নিয়ে রাস্তায় ঘুরছেন আর অজুহাত দিয়েছেন যে ওষুধ কিনতে যাচ্ছে নয়তো বাজারে যাচ্ছে। এবার এইসব মিথ্যে অজুহাত বন্ধ করার জন্য এক অভিনব উদ্যোগ নিলো বীরভূম জেলার পুলিশ।
বোলপুর, সিউড়ি, দুবরাজপুর সহ বীরভূমের একাধিক জায়গাতে বাইকে বিশেষ স্টিকার লাগিয়ে দিয়েছে বীরভূম জেলার পুলিশ। এই স্টিকারের বিশেষত্ব কি? বাইকের স্টিকারে উল্লেখ করা থাকবে কে কখন বাড়ি থেকে বেরোচ্ছেন। এর সাথে শর্ত রয়েছে যে এক সপ্তাহে কেউ দুবারের বেশি বাইক নিয়ে বেরোতে পারবেন না।
এর সাথেই নাক সিকিং শুরু করা হয়েছে। পুলিশের পক্ষ থেকেও একটা নোটবুক বানানো হয়েছে যেখানে বাইকগুলির সম্পর্কে সব বিস্তারিত লেখা থাকবে। এই নতুন নিয়ম না মানলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। অকারণে মানুষের বাইরে ঘোরাঘুরি বন্ধ করার জন্যই এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন বীরভূম জেলা পুলিশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…