দেশ

আগামী ৪ সপ্তাহে ভয়ংকর পরিস্থিতি হতে পারে ভারতে, নতুন সতর্কবার্তা কেন্দ্রের

করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়ে চলেছে। গতকাল করোনা আক্রান্তের সংখ্যা এতদিনের সমস্ত রেকর্ড ভেঙ্গে দিল। আর এই দেখে কিন্তু বেশ চিন্তিত রয়েছে কেন্দ্রীয় সরকার। গত ৪ সপ্তাহ থেকে করোনা ভাইরাস এর প্রভাব ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং আগামী আর কিছুদিনের মধ্যে আরও বিরাট আকার ধারণ করবে এই ভাইরাস। এই জন্য বেশকিছু আগাম সতর্ক বার্তা গ্রহণ করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

করোনার দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই এসে গিয়েছে এবং আট থেকে আশি সকলেই এই ভাইরাসের কবলে পড়তে চলেছেন বলে মনে করছে বিশেষজ্ঞরা। দ্রুত সমস্ত বয়সের মানুষকে ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি শুরু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, গতবছরের থেকেও বেশি দ্রুত সংক্রমণ হচ্ছে এবছর।

তাই তিনি এবারে মানুষদের জন্য বেশকিছু নতুন গাইডলাইনস এনে দিলেন। তিনি বললেন, এই ভাইরাস আক্রান্ত হবার জন্য মূলত দায়ী হচ্ছে শুধুমাত্র মানুষের গা-ছাড়া ভাব। এবার থেকে করোনাভাইরাস এর সমস্ত গাইডলাইনস মানতে হবে এবং নিয়মিত মাস্ক পরতে হবে।

অন্যদিকে নীতি আয়োগ এর স্বাস্থ্য বিষয়ক সদস্য ভি কে পাল বললেন, “দেশে এখন ভয়াবহ পরিস্থিতি। জনসংখ্যার একটা বড় অংশের করোনা হয়ে গেছে। করোনাকে ঠেকাতে হলে প্রত্যেক দেশবাসীকে একজোট হয়ে কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী সপ্তাহে করোনাভাইরাস একেবারে ভয়াবহ রূপ ধারণ করবে।” করোনা ভাইরাসের ভয়াবহতা কমানোর জন্য নতুন করে স্বাস্থ্যবিধি জারি করার ভাবনা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে দিল্লিতে নাইট কার্ফু জারি করা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে থেকেই ১৮ কত থেকে শুরু করে সকল কে এই করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026