কলকাতা

আগামী ৩ দিন ৫ জেলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা, জানাল হাওয়া অফিস

গত রবিবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো বাতাস কিছুটা হলেও স্বস্তি দিয়েছিল গরমের তাপদাহ থেকে। কিন্তু রাত গড়িয়ে সকাল হতেই উধাও স্বস্তি। সোমবার বেলা বাড়তেই রোদের তেজ ফের অস্বস্তিকর গরমে নাজেহাল করেছে শহরবাসীকে। আবারও পুরনো ভ্যাপসা গরমে দিন কাটাচ্ছে বঙ্গবাসী। তবে এর মাঝেই সুখবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে খুব শীঘ্রই বাংলায় ঝড়-বজ্রপাতসহ বৃষ্টিপাত হবে। এখন এই মুহূর্তে এত গরমের মাঝে প্রত্যেকেই চাইছে যাতে একটু বৃষ্টি হয়ে এই বঙ্গ ঠান্ডা হয়।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী তিন দিন অর্থাৎ ৮, ৯ ও ১০ এপ্রিল কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে ১০ এপ্রিল। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাতে বৃষ্টিপাত হবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই গলদঘর্ম পরিস্থিতিতে বৃষ্টিপাত খুবই জরুরী। বুধবার থেকে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকলেও পরিবেশ খুবই অস্বস্তিকর। আদ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।

গতকাল কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রী সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় একটুখানি কম। তবে বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। সেই জন্য ভ্যাপসা গরম অনুভূত হয়েছে কলকাতাবাসীর। এরপর অবশ্য সপ্তাহের শেষে কালবৈশাখী এসে অনেকটাই স্বস্তি দেবে। আবহাওয়া দপ্তর অনুযায়ী ৯ এপ্রিল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে কিছুটা স্বস্তি দেবে এবং ১০ এপ্রিল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়ে তাপমাত্রার পারদ অনেকটাই নামতে পারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026