অর্থনীতিবিদরা আগেই জানিয়েছিলেন করোনা সংক্রমণ গোটা বিশ্বের অর্থনীতিতেও বিরাট প্রভাব ফেলবে। মন্দার মুখে পড়বে সমস্ত দেশ। তবে এই পরিস্থিতি থেকে রেহাই পাওয়া যেতে পারে বলে আশার আলো দেখিয়েছে রাষ্ট্রপুঞ্জ। তাদের এক রিপোর্টে বলা হয়েছে, এই মন্দার হাত থেকে রক্ষা পেতে পারে ভারত এবং চীন উভয় দেশই।
রিপোর্ট অনুযায়ী, এই সংক্রমণের জেরে বিশ্ব অর্থনীতিতে ক্ষতি হতে পারে হাজার হাজার কোটি ডলার। এছাড়া সবচেয়ে প্রভাব পড়বে উন্নয়নশীল দেশগুলিতে। প্রয়োজন হতে পারে ২৫০০ কোটি ডলার ত্রাণ প্যাকেজের। তবে রাষ্ট্রপুঞ্জের বাণিজ্য ও উন্নয়ন সংক্রান্ত দপ্তর থেকে বলা হয়েছে, বিভিন্ন উন্নত দেশগুলি এবং চীন অর্থনীতিকে চাঙ্গা করার জন্য প্রায় ৫০০০ কোটি ডলারের প্যাকেজ ঘোষণা করেছে। এরফলে অর্থনীতির ক্ষতিপূরণ হওয়া সম্ভব।
রাষ্ট্রপুঞ্জের দাবী বিশ্ব জুড়ে অর্থনীতির বিপুল ক্ষয়ক্ষতি হলেও রক্ষা পাবে ভারত ও চীন। তবে কীসের ভিত্তিতে তারা ভারতের রেহাই পাওয়ার কথা বলছে তা এখনও অজানা। গত শুক্রবার আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জর্জিভা জানিয়েছিলেন অর্থনীতি ক্রমাগত মন্দার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে উন্নয়নশীল দেশগুলিকে প্রচুর পরিমানে আর্থিক সাহায্য করা প্রয়োজন। তিনি সংবাদমাধ্যমকে আরও জানিয়েছিলেন যে, “এটা এখন স্পষ্ট যে আমরা ক্রমাগত প্রবল আর্থিক মন্দার দিকে এগিয়ে চলেছি। এটির ফলে ২০০৯ সালে যে অবস্থা হয়েছিল তার থেকেও খারাপ পরিস্থিতি আসবে।”
চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…
নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…
২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…
পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…
তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…