নিউজ

গত ১০০ বছরে এই প্রথম দেশের অর্থনীতিতে এমন বিপর্যয় : আরবিআই প্রধান

করোনার সংক্রমণ যত বেড়েছে ততই দেশ জুড়ে দীর্ঘমেয়াদি হয়েছে লক ডাউন। মার্চ মাস থেকে টানা দুই মাস দেশ জুড়ে লক ডাউনের জেরে সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছে দেশের অর্থনীতি। আগে থেকে অর্থনীতির বেহাল দশা থাকলেও লক ডাউন যেন সেই অবস্থাকে কঙ্কালসার অবস্থায় নামিয়ে এনেছে, এমনটাই জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।

শনিবার এসবিআইয়ের তরফে সপ্তম ‘এসবিআই ব্যাঙ্কিং অ্যান্ড ইকনমিক কনক্লেভ’ উপলক্ষে একটি ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়, যেখানে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর এই বক্তব্য পেশ করেছেন। তিনি আরও জানান, “গত ১০০ বছরের মধ্যে এই প্রথম অর্থনীতি ও স্বাস্থ্যক্ষেত্রে এমন চরম বিপদের সৃষ্টি হয়েছে”।

এছাড়া তিনি জানান, “চাকরির ক্ষেত্রে দেশে এই প্রথম এমন বিপর্যয় নেমে এসেছে। দেশে এরফলে আরও বেকার সংখ্যা বাড়বে। উৎপাদন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে। আর এই সবকিছুর জন্য একটি সিস্টেম ক্ষতিগ্রস্ত হচ্ছে”। কোভিড-১৯-এর কারনে দেশে তৈরি হওয়া অর্থনীতির এরূপ বেহাল দশাকে আগে স্বাভাবিক অবস্থায় আনতে হবে বলে জানান তিনি। আর এরজন্য নতুন পরিকল্পনা তৈরি করেছে রিজার্ভ ব্যাঙ্ক।

সেই পরিকল্পনা গুলি হল, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে ভারতের বাজারে ৯.৫৭ লক্ষ কোটি টাকা নগদ জোগানের ব্যবস্থা করা হয়েছে। দীর্ঘমেয়াদি করা হয়েছে মেয়াদি ঋণের মোরাটোরিয়ামের সময়। এছাড়া দেশের আর্থিক মন্দা কাটাতে গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ২৫০ বেসিস পয়েন্ট কমিয়ে এনেছে। আর এরফলে দেশে অর্থনীতির অবস্থা ক্রমে স্বাভাবিক হতে পারে বলে আশাবাদী রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026