নিউজ

কবে থেকে শুরু হবে আন্তর্জাতিক বিমান পরিষেবা? জানুন

করোনা পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমান পরিষেবা ৩১ শে জুলাই পর্যন্ত বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ডিজিসিএ৷ আনলক ২ অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গাইডলাইন মেনে আগামী ১৫ ই আগস্ট পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ থাকতে পারে বলে মনে করেছিলেন অনেকেই৷ তবে, সেই সম্ভাবনা উড়িয়ে সম্প্রতি নির্দেশিকা জারি করে ডিজিসিএ জানিয়ে দিয়েছে যে, আগামী ৩১ শে জুলাই পর্যন্ত বন্ধ থাকবে আন্তর্জাতিক বিমান পরিষেবা।

এদিকে, চতুর্থ পর্যায়ের মধ্যে এসে পড়েছে বন্দে ভারত মিশন৷ আগামী ৩১ শে জুলাই শেষ হচ্ছে তার মেয়াদ। ফলে হয় বন্দে ভারত মিশনের সময়সীমা বাড়িয়ে তাকে পঞ্চম পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া হতে পারে, না হলে দেশের অভ্যন্তরে চালু হওয়া ঘরোয়া বিমান পরিষেবার মতোই আগস্ট মাসে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করতে ছাড়পত্র দিতে পারে কেন্দ্র সরকার৷

২৫ শে মে দেশের অভ্যন্তরীণ বিমান পরিষেবা চালু করার ছাড়পত্র দেয় কেন্দ্রীয় সরকার৷ তবে, যাত্রী বহন ক্ষমতার থেকে এক তৃতীয়াংশ কমিয়ে দেওয়া হয় বিমানের আসন সংখ্যা। আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করার ক্ষেত্রেও এই একই পদ্ধতি অবলম্বন করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, জুলাই মাসের শেষ দিকে ঘরোয়া বিমান গুলিতেও আসন সংখ্যা বাড়িয়ে বহন ক্ষমতার ৬০ শতাংশ পর্যন্ত করা হতে পারে৷ প্রসঙ্গত, করোনা জনিত কারণে গত ২৩ মার্চ দেশে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করে কেন্দ্র সরকার৷ এতদিন বন্ধ থাকা সেই পরিষেবা চালু হতে পারে অগাস্টের প্রথম সপ্তাহেই।

Anirban Kundu

Recent Posts

পোস্ট অফিসের ‘গুল্লক’ স্কিম! প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা সঞ্চয় করে গড়ে তুলুন লক্ষাধিক টাকার ফান্ড

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…

June 5, 2026

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সিদ্ধান্ত! শক্তিশালী হতে পারে স্টক মার্কেট ও ভারতীয় রুপি

ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…

June 5, 2026

জাল সই বিতর্কে অভিষেককে বড় ধাক্কা, দ্রুত শুনানির আবেদন খারিজ করল হাইকোর্ট

বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

June 5, 2026

সরকারি প্রকল্পে আর দেরি নয়! দ্রুত অনুমোদনের জন্য একাধিক দফতরের ক্ষমতা বাড়াল নবান্ন

রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…

June 5, 2026

শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…

June 5, 2026

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026