নিউজ

ঋতুচক্রের সঙ্গে সঙ্গে ফিরে আসতে পারে করোনা ভাইরাস, দাবী মার্কিন বিজ্ঞানীর

নতুন এই করোনা ভাইরাসটি ঋতুচক্রের সঙ্গে সঙ্গে ফিরে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এর প্রতিষেধক ভ্যাকসিন এবং কার্যকর চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার জরুরি প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে বুধবার এমনই জানিয়েছেন এক মার্কিন বিজ্ঞানী। অ্যান্টনি ফৌসি নামের ওই বিজ্ঞানী জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটস-এর সংক্রামক রোগের গবেষণার নেতৃত্ব দিচ্ছেন। বুধবার একটি বক্তব্যে তিনি জানান যে, দক্ষিণ গোলার্ধে ইতিমধ্যে ভাইরাসটি কার্যকর হতে শুরু করেছে, যেখানে এখন শীত চলছে।

‘দক্ষিণ আফ্রিকা সহ দক্ষিণ গোলার্ধের দেশগুলিতে আমরা এখন যা দেখতে পাচ্ছি, তা হ’ল এই শীতের মরসুমে করোনার সংক্রমণ ঘটছে। আমাদের এখানেও শীতের সময়ই এমন ঘটনার সূত্রপাত ঘটতে দেখা গিয়েছিল। যদি এমনটা ঘটে থাকে তবে অনিবার্যভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে যে, আমরা যেন দ্বিতীয়বারের জন্য এমনই একটি সময়ের মোকাবিলা করতে প্রস্তুত থাকি।’

তিনি আরও যোগ করেন যে, ‘এর একটি ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে আমরা কী করছি তা ভেবে দেখা জরুরি। দ্রুত পরীক্ষা করে প্রতিষেধক প্রস্তুত করার চেষ্টা করে যেতে হবে আমাদের। যাতে পরবর্তী চক্রের আগে এর একটি ভ্যাকসিন পাওয়া যায়।’

বর্তমানে এর দুটি ভ্যাকসিন রয়েছে যা মানব দেহে পরীক্ষার জন্য প্রয়োগ করা হয়েছে। একটি মার্কিন যুক্তরাষ্ট্রে এবং অপরটি চীনে। কিছু চিকিৎসা পদ্ধতি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। কিছু নতুন ওষুধ এবং এন্টিম্যালারিয়ালস ক্লোরোকুইন এবং হাইড্রোক্সাইক্লোরোকুইন সহ কিছু আবার নতুন করে তৈরি করা হয়েছে। ফৌসি এদিন বলেন, ‘আমি জানি আমরা এই পরীক্ষায় সফল হতে পারব।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026