নিউজ

লকডাউন যথেষ্ট নয়, ভারতকে এই পদক্ষেপ নিতে বললেন WHO কর্তা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল ট্রেডস অ্যাডহানম ঘেব্রেইসাস বিশ্বের সব দেশকে একসঙ্গে জোটবেঁধে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে বলেছেন। সব দেশকে একে অপরের সাহায্য করতে হবে। অর্থনৈতিকভাবে দুর্বল দেশগুলিকে অন্যান্য দেশের সাহায্য করতে হবে। মানবিক হতে হবে গোটা বিশ্বকে। আরও সচেতনতার প্রয়োজন। এখনই সচেতন না হলে ভবিষ্যতে আরও বিপর্যয়ের সম্মখুন হবে পৃথিবী। তিনি বর্তমানে এবং ভবিষ্যতে কি কি পদক্ষেপ নিতে হবে, তার কথা ও বলেছেন।

ট্রেডস অ্যাডহানম ঘেব্রেইসাস যে সমস্ত পদক্ষেপের কথা বলেছেন, সেগুলি হল- 

১) মহামারী বন্ধ করতে হলে সব রাষ্ট্রের প্রধান, ব্যবসায়ী, শিল্পপতিদের এগিয়ে আসতে হবে এখনই।

২) অলিম্পিক পিছিয়ে দেবার জন্য তিনি জাপান সরকার ও আইওসি-কে ধন্যবাদ জানিয়েছেন। এর সাথে তিনি বলেছেন যে ২০২১ সালে আরও বড়ো করে অলিম্পকের সেলিব্রেশন করা যাবে।

৩) করোনা মোকাবিলা করতে বেশ কিছু দেশ দ্রুত ও ভালো পদক্ষেপ নিয়েছে। কিন্তু অনেক দেশ তা করেনি। ফলে আর্থিক ক্ষতি ও প্রাণহানি ঘটেছে। এখন বিশ্বের সব দেশকেই দ্রুত সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।

৪) তিনি আশা করেছেন এই মহামারীর থেকে পুরো পৃথিবী রক্ষা পাবে। এর আগেও অনেক বিপদ থেকে পৃথিবী রক্ষা পেয়েছে।

৫) বিশ্বের সব দেশকেই লকডাউনের পথ বেঁচে নিতে হবে। সামাজিক দূরত্ব গড়তে পারলেই করোনার মোকাবিলা করা সম্ভব। তিনি সবাইকে ঘরে থাকার জন্য অনুরোধ করেছেন।

কোভিড-১৯ সংক্রমণ রুখতে যে যে পদ্ধতি গ্রহণ করা উচিত, সেগুলি হল-

১) চিকিৎসার কোনোরকম ঘাটতি যাতে না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তার জন্য স্বাস্থ্য পরিষেবা বাড়াতে হবে। প্রয়োজনীয় সরঞ্জাম মজুত রাখতে হবে।

২) বিশ্বের প্রতিটি দেশের সরকারকে সংক্রামিত হওয়া ব্যক্তিদের খুঁজে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

৩) সংক্রমিত ব্যক্তিকে আলাদা করে রেখে তাকে আইসোলেশনে রাখতে হবে, প্রয়োজন হলে কোয়ারেন্টাইনে পাঠাতে হবে।

৪) করোনা পরীক্ষার সমস্ত টেস্ট-কিট পর্যাপ্ত পরিমানে থাকতে হবে।

৫) পরিষ্কার পরিচ্ছনতা বিশেষ প্রয়োজন। সমস্ত আইসোলেশন ওয়ার্ড এবং কোয়ারেন্টাইন ওয়ার্ডগুলি ভালো করে পরিষ্কার রাখতে হবে।

৬) স্বাস্থ্যমন্ত্রকের গাইডলাইন মেনে চলা সবার উচিত। নির্দেশিকা মেনে চলাই নাগরিকদের প্রাথমিক কর্তব্য হওয়া উচিত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026