নিউজ

‘করোনা নিয়ন্ত্রণে সফল হবে ভারত’, সব ধরনের সাহায্য করতে প্রস্তুত চীন

বুধবার কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে সমর্থনের জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছে চীন। একইসঙ্গে ভারতে এই মহামারীটির নিয়ন্ত্রণে ভারতকে সহায়তা করার প্রস্তাব দিয়েছে তারা। নয়াদিল্লিতে চীনা দূতাবাসের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে মুখপাত্র জি রং জানিয়েছেন, ‘চীনা সংস্থাগুলি ভারতকে অনুদান দিতে শুরু করেছে। আমরা আমাদের সামর্থ্যের মধ্যে থেকে যতটা সম্ভব সমর্থন ও সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। এক্ষেত্রে ভারতের পক্ষ থেকে সাড়া পাওয়া প্রয়োজন।’ তিনি আরও বলেন, চীন ও ভারত যোগাযোগ ও সহযোগিতা বজায় রেখেছে এবং কঠিন সময়েও এই মহামারী মোকাবিলায় একে অপরকে সমর্থন করেছে।

করোনা ভাইরাস প্রভাবে চীনে এ পর্যন্ত ৩২০০ জনেরও বেশি লোক মারা গেছেন এবং প্রায় ৮১ হাজার মানুষ আক্রান্ত হয়েছিলেন। করোনা ভাইরাস-আক্রান্ত উইহান শহরে মাস্ক, গ্লাভস ও অন্যান্য জরুরি সরঞ্জামের জন্যে ভারত প্রায় ১৫ টন চিকিৎসা সংক্রান্ত সামগ্রী পাঠিয়েছে। তিনি বলেন, ‘ভারতের পক্ষ থেকে চীনকে চিকিৎসা সামগ্রী সরবরাহ করা হয়েছে। ভারতীয় জনগণ বিভিন্ন উপায়ে এই মহামারীর বিরুদ্ধে চীনের লড়াইকে সমর্থন করেছে। আমরা তার জন্য প্রশংসা ও ধন্যবাদ প্রকাশ করি।’

তিনি এদিন আরও বলেন, চীনে মহামারী শুরু হওয়ার পর থেকেই মহামারী প্রতিরোধ, নিয়ন্ত্রণ, রোগ নির্ণয় ও চিকিৎসা সম্পর্কিত অভিজ্ঞতা গোটা বিশ্বের সঙ্গে যথাসময়ে ভাগ করে নিয়েছে। সম্প্রতি, চীন ভারত সহ ১৯ টি ইউরোশীয় এবং দক্ষিণ এশিয়ার দেশকে চীনের অভিজ্ঞতার বিষয়ে একটি অনলাইন ভিডিও কনফারেন্স করেছে, যার মাধ্যমে এই মহামারী সম্পর্কে সবাই সচেতন হতে পারবে বলে জানিয়েছেন এই চীনা মুখপাত্র।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026