করোনা ভাইরাসের প্রকোপ জম্মু ও কাশ্মীরেও পড়েছে। বর্তমানে আক্রান্তের সংখ্যা ১১ জন। বুধবার রাতে শ্রীনগরে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৬৫ বছরের বৃদ্ধের। তিনি শ্রীনগরের হায়দারপুরের বাসিন্দা ছিলেন। তাকে শ্রীনগরের চেস্ট ডিজিজ হাসপাতালে ভর্তি করা হয়।
তবে উদ্বেগের বিষয় যে ওই মৃত ব্যক্তির সাথে যারা সংস্পর্শে চিয়েলিন, তাদের ৪ জনের রিপোর্ট ও পজিটিভ এসেছে। এছাড়া ওই আক্রান্তকে চিকিৎসা করা ৭ জন চিকিৎসক সহ আরও ৭০ জনের বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
শ্রীনগরের মেয়র জুনেদ আজিম ট্যুইট করেন যে তারা তাদের ওখানে প্রথম কারোর করোনাতে মৃত্যুর খবর দিচ্ছেন। এই দুঃসংবাদ তিনি সকলের সঙ্গে ভাগ করে নিতে চান এবং মৃতের পরিবারের প্রতিও তিনি সমবেদনা জানান। এছাড়া তিনি ওই হাসপাতালের সমস্ত চিকিৎসকে ধন্যবাদ জানান। আর সবাইকে ঘরবন্দি থাকার জন্য আবেদন করেছেন।
কাশ্মীর সরকার মনে করছেন যে আরও বেশ কিছু জনের আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে। কারণ বেশ কিছু মানুষ তাদের বিদেশ সফরের কথা গোপন করেছেন। তাই এই আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে তারা মনে করছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…