নিউজ

চিনকে আটকাতে, মহামারির মধ্যেই এফডিআই নীতিতে পরিবর্তনের সিদ্ধান্ত কেন্দ্রের

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, প্রতিবেশী দেশগুলোর জন্য নতুন বিদেশী বিনিয়োগ বা এফডিআই নীতিতে পরিবর্তন আনা হয়েছে। ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, ভারতের সাথে সীমানা ভাগ করে নেওয়া যে কোনও দেশ ভারতে বিনিয়োগ করতে চাইলে আগে সরকারকে তা অবহিত করতে হবে।

ভারতে এফডিআই দুটি মোডের অধীনে অনুমোদিত হয়। একটি স্বয়ংক্রিয় রুটের মাধ্যমে, যার জন্য সংস্থাগুলির সরকারী অনুমোদনের প্রয়োজন হয় না। অন্যটি সরকারী রুটের মাধ্যমে, যার জন্য সংস্থাগুলিকে কেন্দ্রের থেকে অনুমতি নেওয়া প্রয়োজন। মন্ত্রক সূত্রে খবর, সংশোধিত এফডিআই নীতির মাধ্যমে কোভিড ১৯ মহামারীর কারণে ভারতীয় সংস্থাগুলির অধিগ্রহণ রোধ করতে চায় কেন্দ্র।

মন্ত্রক সূত্রে আরও জানা গেছে, কোনও প্রতিবেশী দেশ, বিশেষত চীন এই কোভিড ১৯ মহামারীর মধ্যে যাতে কোন অপ্রয়োজনীয় সুবিধা গ্রহণ করতে না পারে তার জন্যি এফডিআই নীতি সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক বিবৃতিতে বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, সংশোধিত এফডিআই নীতি অনুসারে শুধুমাত্র সরকারি রুটেই ভারতে বিনিময়ে করতে পারবে প্রতিবেশী দেশগুলো। এরজন্য নিতে হবে সরকারের অনুমোদনও।

প্রসঙ্গত, পূর্ববর্তী এফডিআই নীতি অনুসারে, সরকারী রুট দিয়ে বিনিয়োগ কেবলমাত্র বাংলাদেশ ও পাকিস্তানের জন্যই সীমাবদ্ধ ছিল। সংশোধিত নিয়মটির মাধ্যমে বর্তমানে চীনের সংস্থাগুলিকেও সরকারের নজরদারির আওতায় নিয়ে আসা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026