স্টাফ রিপোর্টার: শনিবার সকাল থেকেই রাজ্যজুড়ে মেঘলা আকাশ সাথে বেশ গরম লক্ষ্য করা গেছে। এই অস্বস্তিকর পরিস্থিতিতে স্বস্তির আভাস দিলো আবহাওয়া দপ্তর। জানা গেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সন্ধ্যের পর ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণ কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুরে আজ কালবৈশাখীও হতে পারে। এই ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে মঙ্গলবার থেকে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৩ থেকে ৮২ শতাংশ থাকায় অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ জলপাইগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, কালিম্পঙে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস ও কোচবিহারে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস হয়।
আবহাওয়া দপ্তরের তরফে জানা গেছে, উত্তরবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত বিহারের ওপর দিয়ে নিম্নচাপ অক্ষরেখা উত্তর প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলেই এই ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে এই রাজ্য ছাড়াও আগামী কয়েকদিনে অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম, মনিপুর, ত্রিপুরা ও মেঘালয় সহ উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া নতুন করে আবার একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। ফলে আগামী ৪৮ ঘণ্টায় জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড ইত্যাদি রাজ্যগুলিতে হালকা ঝড়-বৃষ্টি হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…